সৌদিতে মদ বিক্রির অনুমতির খবর ‘ভুয়া’ – বর্ণমালা টেলিভিশন

সৌদিতে মদ বিক্রির অনুমতির খবর ‘ভুয়া’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১১:০৫ 126 ভিউ
মদ বিক্রির অনুমতি দেবে সৌদি আরব—খবরটি ভুয়া। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ পেলেও তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন সৌদি সংশ্লিষ্ট সূত্র। তারা জানান, এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নীতিগত পরিবর্তন হয়নি। সৌদি আরবের বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে এসব দাবি অসামঞ্জস্যপূর্ণ। রয়টার্স। এর আগে ২০৩৪ সালের ফিফা ফুটবল টুর্নামেন্ট এবং ২০৩০ সালের এক্সপোসহ আন্তর্জাতিক সব বড় বড় ইভেন্টে পর্যটকদের আকর্ষণ করতে ৬০০ স্থানে মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি—এমন খবর প্রকাশ পেয়েছিল। বলা হচ্ছিল ৭৩ বছরের পর এ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আরও বলা হয়েছিল, বিলাসবহুল হোটেল, পাঁচ তারকা রিসোর্ট এবং পর্যটন উন্নয়নসহ লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলিতে ওয়াইন, বিয়ারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সোমবার, রয়টার্সে দেওয়া বিবৃতিতে একজন সৌদি কর্মকর্তা খবরটি অস্বীকার করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র আরব নিউজকে জানিয়েছে ‘এই দাবিগুলোর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই এবং সৌদি আরবে বিদ্যমান নীতি বা বিধিনিষেধ প্রতিফলিত হয় না।’ যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর বিন সুলতান আল সৌদ ফেব্রুয়ারিতে বলেছিলেন, ২০৩৪ সালের টুর্নামেন্টের স্ট্যান্ডে অ্যালকোহল পাওয়া যাবে না। তিনি বলেন, ‘প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি আছে, আমরা আমাদের সীমানার মধ্যে থাকা মানুষদের থাকার ব্যবস্থা করতে পেরে খুশি। তবে আমরা অন্য কারো জন্য আমাদের সংস্কৃতি পরিবর্তন করতে চাই না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন