নিউজ ডেক্স
আরও খবর
হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”
পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭
হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা
মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া
ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা
নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা
সৌদিতে নারী যাত্রীদের জন্য বিশেষ সেবা আনছে উবার
সৌদি আরবে নারী যাত্রীদের জন্য বিশেষ সেবা আনছে উবার। দেশটি নারী যাত্রীদের জন্য নারী চালকদের সেবা আনতে চলেছে। উবার আয়োজিত সৌদির রিয়াদে ‘নারীদের দ্বারা, নারীদের জন্য’ শীর্ষক একটি বিশেষ ইভেন্ট থেকে এ ঘোষণা আসে।
সোমবার প্রতিষ্ঠানিটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের নতুন এ কার্যক্রম সৌদিতে শুরু হবে। খবর: গালফ নিউজের
২০১৮ সালে সৌদির সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। ওই সিদ্ধান্তের সাত বছর পর দেশটিতে নারী চালকদের ব্যবসা শুরু করতে যাচ্ছে উবার। ধীরে ধীরে দেশটির সব বড় শহরে এ সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যখন সেবাটি সম্পূর্ণ শুরু হবে তখন নারী কাস্টমাররা তাদের যাত্রার জন্য নারী চালককে বাছাই করতে পারবেন। এছাড়া আগে থেকেও ট্রিপ বুক করে রাখতে পারবেন তারা।
২০১০ সালে উবার প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীতে বিশ্বব্যাপী বিস্তৃত হয়। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৫৮ বিলিয়ন যাত্রা সম্পন্ন করেছে। উবারের দেখাদেখি আরও অন্যান্য প্রতিষ্ঠানও যোগাযোগ সেবায় নামে।
ইরাক এবং ইরানে আগে থেকেই নারী চালক সেবা চালু আছে উবারের। পুরুষ সঙ্গী ছাড়া যারা চলাচল করেন তাদের মধ্যে সেবাটি অনেক জনপ্রিয়। এখন সৌদিতেও এটি চালু হতে যাচ্ছে।
সৌদি আরবের সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিজেদের ব্যবসা প্রসারের যে চিন্তা উবার করছে সেখান থেকেই শুধুমাত্র নারীদের জন্য নারী চালক সেবা চালু করছে তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]