নিউজ ডেক্স
আরও খবর
বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা
ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো
নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?
ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা
মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার
সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে?
সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০
উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে নতুন করে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে এমএসএফ জানিয়েছে, একটি সর্বাত্মক যুদ্ধের পাশাপাশি সুদানের মানুষ এখন দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কলেরা প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে। গত সপ্তাহে শুধু দারফুর অঞ্চলে এমএসএফের বিভিন্ন টিম ২ হাজার ৩০০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে। এ সময় ৪০ জনের মৃত্যু রেকর্ড করেছে।
সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত ২ হাজার ৪৭০ জন কলেরাজনিত কারণে মারা গেছে।
প্রসঙ্গত, কলেরা সাধারণত পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রোগে আক্রান্ত হলে তীব্র ডায়রিয়া, বমি এবং পেশীতে টান লাগার মতো অনুভূতি হয়। কলেরায় আক্রান্ত রোগীকে চিকিৎসা না করলে কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হতে পারে। গুরুতর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করা যেতে পারে। ২০২১ সাল থেকে বিশ্বব্যাপী কলেরা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা ভৌগোলিকভাবেও ছড়িয়ে পড়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।