নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
সিরিয়ার আকাশে ইসরাইলি বিমান, প্রতিহতের চেষ্টা তুরস্কের
সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরাইলি বিমানগুলোকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছে তুর্কি বিমান। ইলেকট্রনিক সতর্কতা সংকেত জারি এবং জ্যামিং অপারেশন পরিচালনা করে এ চেষ্টা চালানো হয়।
ঘটনাটিকে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে নতুন ধরনের সংঘর্ষ বলে ধারণা করা হচ্ছে। খবর মিডল ইস্ট মনিটরের।
খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি সরকার ও দখলদার বাহিনী ড্রুজদের রক্ষার দাবিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছিসহ সিরিয়াজুড়ে অসংখ্য স্থানে বিমান হামলা চালিয়েছে।
তবে, ইসরাইলি বিমানগুলো তাদের অভিযান চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কার্যকলাপ প্রতিহত করার জন্য তুর্কি বিমানগুলো ইসরাইলি বিমান ব্যবস্থায় হস্তক্ষেপ করছে বলে খবর প্রকাশিত হয়েছে।
ইসরাইলি সম্প্রচার-বিষয়ক কর্তৃপক্ষ সেই প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ‘তুর্কি বিমান সতর্কীকরণ সংকেত পাঠাচ্ছে এবং ইসরাইলি যুদ্ধবিমানগুলোকে জ্যাম করছে যাতে তারা সিরিয়ার আকাশসীমা ছেড়ে যেতে বাধ্য হয়। ‘
ইসরাইলকে প্রতিহত করার জন্য তুরস্কের এই প্রচেষ্টার কয়েকদিন আগে আঙ্কারার পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল এবং সতর্ক করে বলেছিল, সিরিয়ার এই স্পর্শকাতর সময়ে ইসরাইলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে, যা সিরিয়ার ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।