সাংবাদিকদের কড়া নিয়মের মধ্যে আটকানোর চেষ্টা পেন্টাগনের – বর্ণমালা টেলিভিশন

সাংবাদিকদের কড়া নিয়মের মধ্যে আটকানোর চেষ্টা পেন্টাগনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ৫:১৮ 116 ভিউ
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে (পেন্টাগন) সাংবাদিকদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। শুক্রবার করা নতুন নির্দেশিকা অনুযায়ী, সাংবাদিকরা পেন্টাগন ভবনের নির্দিষ্ট কিছু এলাকায় অনুমতি বা দাপ্তরিক সহচর ছাড়া ঢুকতে পারবেন না। এর ফলে সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সরাসরি সাক্ষাৎ ও তথ্য সংগ্রহের সুযোগ অনেকটাই সীমিত হয়ে গেল। পেন্টাগনের নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকরা এখন শুধু ভবনের নির্দিষ্ট কিছু করিডোরে ঘুরাফেরা করতে পারবেন, যা মূলত প্রবেশদ্বার ও খাবার কোর্টের আশপাশে সীমাবদ্ধ। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও জয়েন্ট স্টাফের অফিসগুলোতে প্রবেশ করতে হলে এখন থেকে পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের অনুমতি ও দাপ্তরিক সহচর থাকা বাধ্যতামূলক। সাংবাদিকদের পেন্টাগন অ্যাথলেটিক সেন্টার (ভবনের জিম) এ প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক বার্তায় লেখেন, ‘প্রতিরক্ষা বিভাগ স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবুও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল ও শ্রেণিবদ্ধ তথ্য রক্ষা করা আমাদের দায়িত্ব—যেগুলোর অননুমোদিত প্রকাশ মার্কিন সেনাসদস্যদের জীবনের জন্য হুমকি হতে পারে। সরাসরি সাক্ষাতে অনিচ্ছাকৃত বা অননুমোদিত তথ্য ফাঁসের ঝুঁকি কমাতেই এ নতুন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’ নতুন নির্দেশিকা অনুযায়ী, পেন্টাগনে সাংবাদিকদের জাতীয় নিরাপত্তা ব্রিফিং ফর্ম পূরণ করতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের নতুন ধরণের পরিচয়পত্রও ইস্যু করা হবে, যাতে ‘প্রেস’ চিহ্ন আরও স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সাংবাদিকরা সাধারণত পেন্টাগন, হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের মতো ভবনে কাজের সুবিধার জন্য জায়গা রাখেন। যাতে দ্রুত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন দিতে পারেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে পেন্টাগনের ভবনে থাকা এনবিসি নিউজ, নিউইয়র্ক টাইমস, এনপিআর ও পলিটিকোকে তাদের ডেস্ক ছেড়ে দিতে বলা হয়। সেগুলোতে জায়গা করে দেওয়া হয় ট্রাম্প ঘনিষ্ঠ ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, নিউইয়র্ক পোস্ট, ব্রেইটবার্ট নিউজ এবং হাফপোস্টকে। এরপর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে পেন্টাগন সিএনএন, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল ও ওয়ার জোনকেও ডেস্ক ছাড়তে বলে। তাদের জায়গায় স্থান পায় নিউজম্যাক্স, ওয়াশিংটন এক্সামিনার, ডেইলি কলার এবং দ্য ফ্রি প্রেস।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা