নিউজ ডেক্স
আরও খবর
সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ইলেকশন বিষয়ে শেখ হাসিনার অভিমত
আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হইয়েন না
ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
সংসদের ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
সোমবার বিকেল তিনটায় অধিবেশন শুরু হলে জাইমা রহমান ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন এবং প্রথম সারিতে বসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিকেলে যখন অধিবেশন শুরু হয়েছে তখন থেকে উনি আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর পর্ব তিনি দেখছেন।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর পাশে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও রয়েছেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের সদস্যরাও উপস্থিত আছেন।
ব্যারিস্টার জাইমা রহমান একটি ল্যাপটপও নিয়ে এসেছেন। দেখা যাচ্ছে তিনি সেই ল্যাপটপে কাজ করছেন।
গত ১২ মার্চ এয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসে। সেদিনও মা জোবাইদা রহমানের সঙ্গে জাইমা রহমানও ভিভিআিইপিতে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।