শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে – বর্ণমালা টেলিভিশন

শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৪ 90 ভিউ
শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় আহত আরও একজন বৌদ্ধ ভিক্ষু রোববার (২৮ সেপ্টেম্বর) মারা গেছেন। এ নিয়ে গত বুধবার সংঘটিত এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। কলম্বো থেকে এএফপি জানায়, গত বুধবার রাতে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলের কুরুনেগালা জেলার একটি মঠের কাছে পাহাড়ের ঢালে ক্যাবল কারটি আছড়ে পড়ে। এতে তিনজন বিদেশিসহ সাতজন বৌদ্ধ ভিক্ষু তৎক্ষণাত মারা যান। আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল। দেশটির এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, হাসপাতালে থাকা ছয়জন ভিক্ষুর মধ্যে একজন গত রাতে মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, শনিবার মঠের কাছে একটি কবরস্থানে পাঁচজন ভিক্ষুর লাশ দাফন করা হয়েছে। তাদের মধ্যে চারজন শ্রীলঙ্কার এবং একজন রোমানিয়ার। ১৩ জন ভিক্ষু মঠের ওপরে একটি পাহাড়ের চূড়ায় ধ্যান ইউনিটে যাওয়ার জন্য ছোট একটি অস্থায়ী ক্যাবল কারে চড়েছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, ক্যাবলটি ছিঁড়ে যায়, যার ফলে কেবিনটি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসতে থাকে এবং ট্র্যাক ছেড়ে গাছের সঙ্গে আঘাত লাগে। মঠটি রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি