শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী – বর্ণমালা টেলিভিশন

শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৩৮ 69 ভিউ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করেছেন, কেবল শব্দ বা ঘোষণা দিয়ে ইসরাইলের আঞ্চলিক কর্মকাণ্ড রোধ করা সম্ভব নয়। আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) কর্তৃক কাতারে ইসরাইলি হামলার প্রেক্ষিতে জরুরি সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের জনগণ শব্দের প্রতি সতর্ক হয়ে গেছে। তারা বারবার নিন্দা জ্ঞাপন এবং ঘোষণা দেখেছে, কিন্তু ইসরাইল নির্বিঘ্নে তাদের অভিযান বৃদ্ধি করছে’। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। মালয়েশিয়ার নেতা বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন তুলবে, আমরা কি সাহস দেখিয়েছি কার্যকর পদক্ষেপ নিতে। আমরা কোনো দেশের কাছে তাদের মৌলিক দায়িত্বের বাইরে যাওয়ার আহ্বান করছি না।’ তিনি আরও যোগ করেছেন, ‘নিন্দা ক্ষেপণাস্ত্র থামাতে পারবে না। ঘোষণা ফিলিস্তিনকে মুক্ত করতে পারবে না। কঠোর ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কূটনৈতিক যোগাযোগ স্থগিত করতে হবে এবং ইসরাইলের সঙ্গে সকল ধরনের সম্পর্কও থামাতে হবে।’ এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সম্মেলনে ন্যাটো-স্টাইলের যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের প্রস্তাব দিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের