শুক্রবার ভোর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহত ৩৭ ফিলিস্তিনি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ জুলাই, ২০২৫
৭:৫৬ অপরাহ্ণ
220 ভিউ

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

শুক্রবার ভোর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহত ৩৭ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:৫৬ 220 ভিউ
শুক্রবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি সেনাবাহিনীর টানা হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন বেসামরিক মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় নিহত হন। খবর আনাদুলু এজেন্সির। ইসরাইলি বাহিনী শুক্রবারের সবচেয়ে ভয়াবহ হামলার একটি চালায় দক্ষিণ গাজার খান ইউনুস শহরের পূর্ব অংশে আল-তাহলিয়া রাউন্ডঅ্যাবাউটের কাছে খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা মানুষদের ওপর। এতে ১৫ জন নিহত ও অন্তত ৯০ জন আহত হন। ইহুদিবাদী ইসরাইল আরেকটি হামলা চালায় খান ইউনুসের পশ্চিমাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় টিবা টাওয়ারসের কাছে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে। এতে নারী ও শিশুসহ ৮ জন ফিলিস্তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা আনাদুলুকে জানান, আশ্রয়কেন্দ্রটিতে এ হামলায় নিহতদের বেশিরভাগই একই পরিবারের সদস্য। হামলায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। আল-মাওয়াসি এলাকায় ব্রিটিশ ফিল্ড হাসপাতালের কাছে এক হামলায় আরও তিনজন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু ছিল। এছাড়া খান ইউনুসের উপকূলবর্তী অঞ্চলে দুটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইল। এতে চারজন বেসামরিক মানুষ নিহত হন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, দক্ষিণ গাজার রাফার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত তাঁবুগুলোতেও ইসরাইলি গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। গাজার কেন্দ্রস্থলের আল-বুরেইজ শরণার্থী শিবিরে গতকাল রাতে ইসরাইলি বাহিনীর ছোঁড়া এক বোমায় একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ভেতরে থাকা ৪ জন প্রাণ হারান। অন্যদিকে, গাজার দক্ষিণাঞ্চলের আল-সাবরা এলাকায় একটি পরিবারের বাড়িতে চালানো হামলায় আরও তিনজন নিহত হন। ইসরাইলি বাহিনী একটি স্কুলেও হামলা চালায়, যেখানে বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিলেন। তবে এই হামলায় হতাহতের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একটি ভিন্ন ঘটনায়, খান ইউনিসের উত্তরে একাধিক আবাসিক ভবন ধ্বংস করে দেয় ইসরাইলি সেনারা, জানায় প্রত্যক্ষদর্শীরা। গতকাল বৃহস্পতিবার গাজায় ইসরাইলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে ৫১ জন মানবিক সহায়তার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণ হারান বলে স্থানীয় সূত্রে জানা যায়। আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় ইসরাইল গণহত্যা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যার মামলাও চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক