শিন বেত-এর প্রধান রোনেন বার শিগগিরই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন – বর্ণমালা টেলিভিশন

শিন বেত-এর প্রধান রোনেন বার শিগগিরই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ৯:৫৬ 109 ভিউ
ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রোনেন বার শিগগিরই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন, যদিও ইসরাইলের সুপ্রিম কোর্ট সম্প্রতি তাকে পদে বহাল থাকার নির্দেশ দিয়েছে। দেশটির চ্যানেল ১২ নিউজ সোমবার রাতে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনে রোনেন বার তার ঘনিষ্ঠ কয়েকজনকে জানিয়েছেন, তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। তার মতে, তার পদ নিয়ে চলমান রাজনৈতিক ও আইনি বিতর্ক সংস্থার স্পর্শকাতর কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। গত মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আস্থার সংকট দেখিয়ে রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক শুরু হলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। আদালত একটি সাময়িক আদেশ দিয়ে তাকে দায়িত্বে বহাল থাকতে বলে এবং সরকারের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলকে ২০ এপ্রিলের মধ্যে এই সংকটের সমাধান করতে নির্দেশ দেয়। তবে চ্যানেল ১২-এর সূত্র অনুযায়ী, রোনেন বার আগামী সপ্তাহে আদালতে একটি আনুষ্ঠানিক মেমোরেন্ডাম জমা দেবেন, যেখানে তিনি তার পদত্যাগের সিদ্ধান্ত এবং কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ উল্লেখ করবেন। এদিকে, বিরোধীরা নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করে বলছেন, রোনেন বার ও শিন বেত বর্তমানে এমন কিছু ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন, যারা নেতানিয়াহুর ঘনিষ্ঠ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করার সময় কাতারের হয়ে লবিং করতেন বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে বারকে সরানোর চেষ্টা স্বার্থসংঘাতের শামিল বলে মনে করছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৭ অক্টোবর ২০২৩ সালের নিরাপত্তা ব্যর্থতার জন্য শিন বেতকে দায়ী করে নিজের দায় এড়াতে চাইছেন। ওইদিন হামাসের চমকে দেওয়া হামলায় ইসরাইল ব্যাপক নিরাপত্তা বিপর্যয়ের মুখে পড়েছিল, যা গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলেছিল। বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের নিরাপত্তা সংস্থা, বিচার বিভাগ এবং রাজনীতির মধ্যে চলমান সংঘাত দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিচালনায় নতুন সংকট তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার