শাহজালালে বিশৃঙ্খলা, যাত্রীর ক্ষোভ নিয়ে মুখ খুলল বেবিচক – বর্ণমালা টেলিভিশন

শাহজালালে বিশৃঙ্খলা, যাত্রীর ক্ষোভ নিয়ে মুখ খুলল বেবিচক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ৮:১২ 118 ভিউ
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হট্টগোল, গালিগালাজ ও উত্তেজনাপূর্ণ আচরণ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এই ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বুধবার (৪ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, গত ৩ জুন দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে বোর্ডিং ব্রিজ-৬ এ নিরাপত্তা টহলের সময় মালয়েশিয়া এয়ারলাইন্সের (ফ্লাইট MH-196) এক যাত্রী মো. তুহিন আলী হঠাৎ চিৎকার ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। মালয়েশিয়া এয়ারলাইন্সের দুই প্রতিনিধি তার পাসপোর্ট ও ব্যাগ বুঝিয়ে দিতে গেলে তিনি তাতে সহযোগিতা না করে উলটো মালামাল, পাসপোর্ট ও মালয়েশিয়ান মুদ্রা ছুড়ে ফেলেন এবং মা-বাবা সম্পর্কেও অশালীন মন্তব্য করেন। ঘটনার সময় আশপাশে যাত্রী ও কর্মীরা জড়ো হলে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে ওই বোর্ডিং ব্রিজে থাকা অন্য একটি ফ্লাইটের যাত্রীদের স্ক্যানিং কার্যক্রমও ব্যাহত হয়। পরবর্তীতে নিরাপত্তা টিম ও এয়ারলাইন্স প্রতিনিধিরা চেষ্টা করেন তাকে ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট এলাকায় নিয়ে যেতে। কিন্তু তিনি সেটিও প্রত্যাখ্যান করে গালিগালাজ করতে করতে ১ নম্বর বেল্টের দিকে চলে যান। তার আচরণ তখনও ছিল অত্যন্ত আগ্রাসী ও অস্বাভাবিক। পরে তার ভাই ও চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মো. তুহিন আলী আগেও নেশাগ্রস্ত অবস্থায় এ ধরনের আচরণ করেছেন এবং সেদিন গভীর রাতে বৃষ্টির মধ্যে এসে তাকে নেওয়াও তাদের পক্ষে সম্ভব নয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে ভোর ৫টা ৩০ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। বেবিচক তাদের বিবৃতিতে জানায়, এই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন ও সংশ্লিষ্ট এয়ারলাইন্স পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে কাজ করেছে। তবে ঘটনার কিছু অংশ বিভ্রান্তিকরভাবে প্রচারিত হওয়ায় জনমনে ভুল ধারণা তৈরি হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে কিছু প্রচার না করার জন্য। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার ভাবমূর্তি রক্ষায় এটি জরুরি বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!