শতকোটি টাকার পাথর ১৭ কোটি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ June, ২০২৫
৯:২১ am
289 ভিউ

আরও খবর

৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান

নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর

টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার

ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শতকোটি টাকার পাথর ১৭ কোটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ June, ২০২৫ | ৯:২১ 289 ভিউ
সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী ‘লোভা নদী’র জব্দকৃত এক কোটি ৫ হাজার ঘনফুট পাথর নিলামে সাগরচুরির ঘটনা ঘটেছে। প্রায় ৫৬ লাখ ঘনফুট পাথর গোপন করে একটি সিন্ডিকেটের কাছে নিলাম সম্পন্ন করে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। গোপন করা এই পাথরের দাম স্থানীয় পর্যায়ে প্রায় শতকোটি টাকা। বিএমডির একাধিক কর্মকর্তার যোগসাজশে ৪৪ লাখ ঘনফুট পাথর ২১ কোটি টাকায় নিলাম কার্যকর করা হয়েছে। পাথর জব্দ করার ৫ বছর পর আওয়ামী লীগ নেতা পলাশ সিন্ডিকেটের কাছে পানির দরেই নিলাম করা হলো। উচ্চ আদালত রহস্যজনক এই নিলাম কার্যকারিতায় স্থগিতের আদেশ দিয়েছিলেন। তাও মানা হয়নি। বিএমডির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘৫ বছর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ পলাশ অবৈধভাবে এই পাথর মজুত করেছিলেন। সামী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান হাইকোর্টে ‘প্রকৃত তথ্য গোপন’ করার অভিযোগ এনে নিলাম কার্যক্রম বন্ধের আবেদন করে। পরে আদালত এই নিলাম স্থগিত করে আদেশ দেন। কিন্তু বিএমডির কয়েকজন কর্মকর্তা নিলাম কার্যকর করতে কাগজে-কলমে কিছু কৌশল নেন। তারা উচ্চ আদালতের চোখ ফাঁকি দিতে নথিপত্রে ‘রিট বহির্ভূত ৪৪ লাখ ঘনফুট পাথর’ নিলাম করার কথা জানায়। নিলামকারীকে বিশেষ সুবিধা দিতে খুব বেশি সক্রিয় ছিলেন বিএমডির পরিচালক (যুগ্ম সচিব) ছরোয়ার হোসেন। তিনি কার্যাদেশ বাস্তবায়ন করতে কানাইঘাটের সীমান্ত এলাকায় নিলাম জয়ী প্রতিষ্ঠানের দেওয়া গরু ভোজেও অংশ নেন। তিনি বলেন, বিএমডির কর্মকর্তারা ‘মামলার আওতাবহির্ভূত’ শব্দ সংযোজন করে নিলাম কার্যকর করার কৌশল নেন। বাস্তবে মামলাবহির্ভূত স্থান বলতে যেসব গ্রামের নাম উল্লেখ করা হয়েছে সেখানে গোপনকৃত ৫৬ লাখ ঘনফুট পাথরের মজুত নেই। আছে খুবই সামান্য।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএমডির পরিচালক (যুগ্ম সচিব) ছরোয়ার হোসেন এক ঘণ্টা পর কথা বলবেন বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন। এরপর বারবার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে খুদে বার্তা পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি। সরেজমিন কানাইঘাট এলাকার পাথর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালেই জব্দ করা লোভাছড়া পাথরের দাম ছিল প্রতি ঘনফুট ৯০ টাকা। রহস্যজনক কারণে ৫ বছর আগের দরেই নিলাম করেন বিএমডির কর্মকর্তারা। বর্তমানে পাথরের প্রতি ঘনফুটের বাজারমূল্য ১২৫ টাকা। এ হিসাবে এক কোটি ঘনফুটের প্রকৃত দর আসে ১২৫ কোটি টাকা। সর্বশেষ নিলামের তথ্যমতে, ৪৪ লাখের মূল্য দাঁড়ায় ৫৫ কোটি টাকার উপরে। অথচ ৩৬ কোটি টাকা হিসাব করে এই নিলাম ডেকে ১৭ কোটি টাকায় নিলাম কার্যকর করে কর্মকর্তারা নিলাম জয়ী প্রতিষ্ঠানকে বিপুল অঙ্কের টাকার বিশেষ সুবিধা দিয়েছেন। তথ্যানুসন্ধানে জানা যায়, সর্বশেষ সারা দেশের গেজেটভুক্ত পাথর কোয়ারিগুলোর ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় ৪ মে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ওই সভায় সভাপতিত্ব করেন। সভায় বিএমডির প্রতিনিধি অবহিত করেন, ‘সিলেট জেলার লোভাছড়া পাথর কোয়ারিতে জব্দকৃত এক কোটি ঘনফুট পাথর থেকে মামলাবহির্ভূত ৪৪ লাখ ২৩ হাজার ১১৩ ঘনফুট পাথর উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। এখান থেকে আনুমানিক ২১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।’ সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সংক্রান্ত নথিপত্রে প্রকৃত তথ্য গোপন করে সরকারের অন্তত শতকোটি টাকা লোকসান করে কর্মকর্তাদের কয়েকজন লাভবান হয়েছেন। এই নিলামকে কেন্দ্র করে বিপুল অঙ্কের টাকা ভাগবাঁটোয়ারা হয়েছে।’ নথিপত্র ঘেঁটে দেখা গেছে, মামলাবহির্ভূত ৪৪ লাখ ২৩ হাজার ১১৩ বর্গফুট পাথরের মজুত উল্লেখ করে নিলাম তোলা হয়। দাম ধরা হয় প্রতি বর্গফুট ৭৫ টাকা। এই দর হিসাব করে ৩৩ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৪৭৫ টাকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিলাম জয়ী এই প্রতিষ্ঠানের নেপথ্যে আছেন আওয়ামী লীগ নেতা ও কানাইঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ। তিনি ‘পাথরখেকো’ হিসাবে স্থানীয়ভাবে পরিচিত। তিনিই ২০১৯ সালে বিএমডির দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় অবৈধভাবে এই পাথর মজুত করেছিলেন। ৫ বছর পর নেপথ্যে থেকে এই পলাশকে বিপুল অঙ্কের টাকার এই পাথর নিলামের মাধ্যমে তুলে দেয় বিএমডি। নিলাম অনুষ্ঠিত হয় সিন্ডিকেট করে। যাতে আওয়ামী লীগ নেতা পলাশের বাইরে এই পাথর অন্য কোথাও না যায়। পানির দরে নিলাম পেয়ে দ্রুতগতিতে পাথর অপসারণ শুরু করে প্রতিষ্ঠানটি। জানা যায়, এ সংক্রান্ত নথিপত্রে ‘হাইকোর্টের রিটবহির্ভূত’ ৪৪ লাখ বর্গফুট পাথরের কথা উল্লেখ করে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে মূলত আদালতের চোখ ফাঁকি দেওয়া হয়েছে। সরেজমিন সাউথগ্রাম, বড়গ্রাম, পশ্চিমপাড়া, লোভাছড়া চা বাগিচা, নেহালপুর কান্দলা, ভাল্লুকমারা ও মুলাগুল বাজারের পূর্বাংশে সামান্য কিছু পাথরের মজুত দেখা যায়। যা খুবই সামান্য। সরেজমিন দেখা যায়, সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকার গ্রামগুলোর মানুষের বাড়িতে ফসল নেই। প্রত্যেক বাড়িতে আছে পাথরের স্তূপ। নদীতে বাঁধা আছে বারকি নৌকা (পাথর তুলতে ব্যবহৃত এক ধরনের ছোট নৌকা)। অন্তত ২৫টি গ্রামের মানুষের আয়ের উৎস এই পাথর আহরণ। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ভেসে আসা পাথর সংগ্রহ করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন শ্রমজীবী মানুষরা। নদী তীরবর্তী প্রতিটি গ্রামেই আছে এই পাথরের মজুত। ৫ বছরের মাথায় সেই পাথর নিলামে তুলে বিক্রি করা হয়েছে মাত্র ১৭ কোটি টাকা। ২০১৯ সাল থেকে মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে আসা লোভা নদীর পাথর কোয়ারি ইজারা বন্ধ। ‘লোভাছড়া পাথর কোয়ারি’ ইজারাবিহীন থাকা অবস্থায় পাথর উত্তোলন করে নদী তীরে মজুত করে আসছিলেন ব্যবসায়ীরা। ওই সময় জেলা আওয়ামী লীগ নেতা ও কানাইঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ ও পূর্ব লক্ষিপ্রশাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিনসহ একাধিক ব্যবসায়ী কোয়ারি নিয়ন্ত্রণ ও পাথর উত্তোলন করতেন। করোনাকালে লোভাছড়া নদীর জিরো পয়েন্ট থেকে কানাইঘাট সেতু এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে পাথর মজুত করেন তারা। অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০২০ সালের ১৭ জুন জেলা প্রশাসনের সহায়তায় অভিযান করে পরিবেশ অধিদপ্তর। এতে জব্দ করা হয় এক কোটি ৫ লাখ ঘনফুট পাথর। এ নিয়ে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ‘অবৈধভাবে পাথর তুলে লোভাছড়া নদী ধ্বংস, আইন লঙ্ঘন করেও অধরা ইজারাদার, জব্দ এক কোটি সিএফটি পাথর সেই ইজারাদারকে দিতে বিএমডির সুপারিশ’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এসব তথ্য উল্লেখ করে এর আগে নিলামে অংশগ্রহণকারী সামী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন বিএমডির কার্যাদেশ স্থগিত করেন উচ্চ আদালত। কিন্তু আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে বিএমডির কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রিয়াস এন্টারপ্রাইজ পাথর সরিয়ে নিতে শুরু করেছে। খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ার হাবীব বলেন, ‘লোভাছড়ার পাথর নিলাম করা হয়েছে সেটা জানি। কিন্তু পরিমাণ বা কী দরে কার্যাদেশ দেওয়া হয়েছে নথি না দেখে বলা যাবে না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা