লিবিয়ার উপকূলে মিলল ২০ গলিত মরদেহ, বাংলাদেশি বলে ধারণা – বর্ণমালা টেলিভিশন

লিবিয়ার উপকূলে মিলল ২০ গলিত মরদেহ, বাংলাদেশি বলে ধারণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৫৯ 172 ভিউ
লিবিয়ার পূর্বাঞ্চলের আলদাদিয়া এলাকায় ভূমধ্যসাগর উপকূল থেকে ২০ জনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির রেড ক্রিসেন্টের ধারণা, নিহতরা সবাই বাংলাদেশি। অবশ্য লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মরদেহগুলো বাংলাদেশিদের কিনা যাচাই করা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বার্তায় জানিয়েছে, আলদাদিয়া ব্রেগা থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বার্তায় বাংলাদেশ দূতাবাসকে উদ্ধৃত করে জানানো হয়, উদ্ধার মরদেহগুলো এরই মধ্যে আলদাদিয়ায় দাফন করা হয়েছে। মরদেহগুলোতে পচন শুরু হয়েছিল। তাদের জাতীয়তা সম্বন্ধে কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা নিহতরা বাংলাদেশের নাগরিক। মরদেহের সঙ্গে কোনো নথি পাওয়া যায়নি। সে স্থানে এই ঘটনা হয়েছে সেটি পূর্বাঞ্চলীয় সরকারের নিয়ন্ত্রণে যার রাজধানী বেনগাজি। দূতাবাস এ সম্বন্ধে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪