রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৭ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ জুন, ২০২৫
১০:৫০ পূর্বাহ্ণ
144 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১০:৫০ 144 ভিউ
রাশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (৩১ মে) গভীর রাতে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি পোস্টে ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, ‘দুর্ভাগ্যবশত, সাতজন নিহত হয়েছেন। দুই শিশুসহ ৩০ জনকে আহতাবস্থায় ব্রায়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। দুজনের অবস্থা গুরুতর।’ রুশ সংবাদ সংস্থাগুলোর মতে, নিহতদের মধ্যে ট্রেনচালকও ছিলেন। রাশিয়ার ফেডারেল রোড ট্রান্সপোর্টেশন এজেন্সি রোসাভটোডোর জানিয়েছে , ধসে পড়া একটু সেতুর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী ১১ গ্রাম খালি করার নির্দেশ আরআইএ সংবাদ সংস্থা অনুসারে, ট্রেনটি ক্লিমভ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল। ভাইগোনিচি গ্রামের কাছে ধসে পড়া একটি সেতুর সঙ্গে সংঘর্ষে লাইন থেকে ছিটকে পড়ে এটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনাস্থলটি রাশিয়ার ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের খুঁজছেন। আর এ ঘটনার পর ভাইগোনিচির একটি স্কুলে জরুরি থাকার ব্যবস্থা করা হয়েছে। টেলিগ্রামে একটি পোস্টে মস্কো রেলওয়ে জানিয়েছে ‘পরিবহণ পরিচালনায় অবৈধ হস্তক্ষেপের ফলে’ সেতুটি ভেঙে পড়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে