যুদ্ধ বন্ধের বিষয়টি নিশ্চিত করে যা বলল ইরানের সুপ্রিম কাউন্সিল – বর্ণমালা টেলিভিশন

যুদ্ধ বন্ধের বিষয়টি নিশ্চিত করে যা বলল ইরানের সুপ্রিম কাউন্সিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ | ৭:১৪ 155 ভিউ
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা যুদ্ধবিরতিতে একমত হতে বাধ্য হয়েছে। তবে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেছেন। আজ মঙ্গলবার সকালে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত খবর অস্বীকার করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। যেখানে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির পর ইরান আবারও ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় মঙ্গলবার একটি বিবৃতিতে বলেছে, ইরানি সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরক্ষা এবং প্রতিশোধমূলক হামলা ইসরায়েলকে অনুতপ্ত হতে, পরাজয় স্বীকার করতে এবং ইরানের বিরুদ্ধে একতরফা আক্রমণ বন্ধের অনুমোদন দিতে বাধ্য করেছে। কাউন্সিল ইরানের জনগণকে আশ্বস্ত করেছে, দেশের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে মোটেও বিশ্বাস করে না এবং যেকোনো শত্রুতাপূর্ণ আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ১৩ জুন ইসরায়েল বিনা উস্কানিতেই ইরানের হঠাৎ হামলা শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালায়। যার ফলে শত শত ইরানি নিহত হন। যার মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকও রয়েছেন। ইরানের সামরিক বাহিনী এর পরপরই পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামি বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি'র অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ২১টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যার ফলে ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সূত্র: তাসনিম নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা