যুদ্ধের স্থায়ী সমাপ্তি চাই হামাস – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ মার্চ, ২০২৫
১০:৪১ পূর্বাহ্ণ
143 ভিউ

যুদ্ধের স্থায়ী সমাপ্তি চাই হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১০:৪১ 143 ভিউ
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কোনো ধরনের বার্তা পাঠিয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে সংগঠনটি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাভি শনিবার (৯ মার্চ) সংগঠনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলেন, ‘হামাস নিশ্চিত করতে চায়, সংগঠনটি সম্পূর্ণভাবে পূর্বে স্বাক্ষরিত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এতে নির্দিষ্ট শর্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনায় যাওয়ার কথা রয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে প্রচারিত খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ এদিকে যুদ্ধবিরতি নিয়ে ঝুঁকির মধ্যে সোমবার দোহায় প্রতিনিধিদল পাঠানাের ঘোষণা দিয়েছে ইসরাইল। হামাস বরাবরই বলে আসছে, তারা ইসরাইলের সঙ্গে কেবল অস্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসতে চায় না। সংগঠনটি যুদ্ধের স্থায়ী সমাপ্তি, ইসরাইলি অবরোধ প্রত্যাহার, গাজায় পূর্ণ মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা এবং ফিলিস্তিনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আলোচনা চালিয়ে যেতে চায়। হামাসের একাধিক কর্মকর্তাও এর আগে জানিয়েছেন, তারা এমন কোনো চুক্তি মেনে নেবে না, যেখানে ইসরাইল শুধুমাত্র যুদ্ধবিরতির নামে সাময়িক বিরতি নেবে এবং পরে আবার আগ্রাসন শুরু করবে। তাদের মতে, ইসরাইল অতীতে এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নতুন শর্ত চাপিয়ে দিয়ে পুনরায় হামলা শুরু করেছে। হামাসের দাবি, ইসরাইলের সঙ্গে যে চুক্তি হয়েছে, তার স্পষ্ট কাঠামো রয়েছে এবং এতে তিনটি পর্যায়ের কথা উল্লেখ আছে। ত বে ইসরাইলের দিক থেকে চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশ করা নিয়ে গড়িমসি করা হচ্ছে। এই দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি করার পাশাপাশি বন্দি বিনিময়, অবরোধ প্রত্যাহার এবং পুনর্গঠনের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। অন্যদিকে, ইসরাইলের হামলা ও অবরোধের কারণে গাজার মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে ৪৮,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ১,১১,৮০০ ছাড়িয়েছে। এদিকে, ইসরাইল গত রোববার (৩ মার্চ) থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে অস্বীকৃতি জানানোর পর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। হামাস বলছে, তারা যুদ্ধবিরতির নামে ইসরাইলকে সময় দেওয়ার বিপক্ষে। সংগঠনটি স্পষ্ট করেছে যে, সাময়িক সমঝোতা নয়, বরং স্থায়ী সমাধানের দিকেই এগিয়ে যেতে হবে। ইসরাইলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে এবং অবরোধ প্রত্যাহার করে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ