যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের হামলা ইসরাইলের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ জুলাই, ২০২৫
৯:৫২ পূর্বাহ্ণ
137 ভিউ

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের হামলা ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ৯:৫২ 137 ভিউ
যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার (৪ জুলাই) দক্ষিণ লেবাননের একাধিক স্থাপনায় গোলাবর্ষণ করে ঘরবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি যানবাহন ধ্বংস করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে নাবাতিয়েহ প্রদেশের আইতা আল-শাব শহরে একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানায় ইসরাইলি গোলাবর্ষণে ব্যাপক ক্ষতি হয়। এই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হন। ২০২৪ সালের সেপ্টেম্বরে লেবাননে সামরিক অভিযান শুরু করে আইডিএফ। মূল লক্ষ্য ছিল লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওই বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত টানা এক মাস অভিযানে হিজবুল্লাহর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস করা হয়, নিহত হন গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং প্রথম সারির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার। এরপর থেকেই দক্ষিণ লেবাননে ঘাঁটি স্থাপন করে ইসরাইলি বাহিনী, যেখানে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক অবকাঠামো অবস্থিত। ২০২৪ সালের নভেম্বরে লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম শর্ত ছিল— লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং লেবাননের ভূখণ্ডে আর কোনো সামরিক অভিযান চালানো হবে না। তবে চুক্তির আট মাস পার হলেও ইসরাইল এখনো দক্ষিণ লেবানন থেকে সেনা সরায়নি। বরং নতুন করে আবারও হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করল। এ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন— নভেম্বরের মধ্যে হিজবুল্লাহ যদি অস্ত্র সমর্পণ না করে, তবে ডিসেম্বর থেকে আবারও পূর্ণমাত্রার অভিযান শুরু করবে আইডিএফ। তবে হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, তারা অস্ত্র সমর্পণ করবে না। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আত্মরক্ষা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক