যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত – বর্ণমালা টেলিভিশন

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ | ৯:২৯ 138 ভিউ
যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত বলে জানিয়েছে মিশর। এতে ফিলিস্তিনিরা যেন তাদের নিজ ভূমিতে থাকতে পারেন তা নিশ্চিত করা হয়েছে। আগামী মঙ্গলবার (৪ মার্চ) পরিকল্পনাটি কায়ারোতে অনুষ্ঠিতব্য একটি জরুরি আরব শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি কায়রোতে ভূমধ্যসাগর বিষয়ক ইইউ কমিশনার দুব্রাভকা সুইকার সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। খবর আলজাজিরার। বদর আবদেলাত্তি বলেন, মিশরের গাজা পুনর্গঠন পরিকল্পনা প্রস্তুত। ফিলিস্তিনিরা যেন তাদের নিজ ভূমিতে থাকতে পারে তা নিশ্চিত করে এ পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, ‘মিশর এই পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সমর্থন এবং তহবিল চাইবে, বিশেষ করে গাজার পুনর্গঠনের অর্থায়নে ইউরোপের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেবে। ’ তিনি আরও বলেন, ‘আসন্ন আরব শীর্ষ সম্মেলনে পরিকল্পনাটি গৃহীত হওয়ার পরে আমরা প্রধান দাতা দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা করব। ’ মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মঙ্গলবারের শীর্ষ সম্মেলনের পর ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তাদের পরিকল্পনাগুলো কীভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে আলোচনার জন্য সৌদি আরবে একটি জরুরি বৈঠক করবেন। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করব যাতে আরব শীর্ষ সম্মেলনের ফলাফল বিশ্বের কাছে সর্বোত্তম উপায়ে উপস্থাপন করা হয়। ’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা