যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪ – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ৯:০৬ 142 ভিউ
যুক্তরাষ্ট্রের মিজৌরির সেন্ট লুইসের ওপর দিয়ে বয়ে যাওয়া সম্ভাব্য একটি টর্নেডোসহ প্রবল ঝড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার। খবর এপির। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকালের এ ঝড়ে কিছু ভবনের ছাদ ভেঙে যায়। এছাড়া, গাছ উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার। সেন্ট লুইস ফায়ার ডিপার্টমেন্ট ব্যাটালিয়ন চিফ উইলিয়াম পলিহ্যান এপিকে জানান, সিটির সেন্টেনিয়াল খ্রিশ্চিয়ান চার্চের আংশিক ভেঙে গেছে। সেখান থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজন মৃত ছিলেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের রাডারে দুপুর আড়াইটা থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে ক্লেইটন এলাকায় টর্নেডো ধরা পড়ে। ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মার্শাল পিফ্যাহলার জানান, তাদের কাছে ক্ষতির যেসব খবর এসেছে, এর মধ্যে বেশিরভাগই ছিল গাছ উপড়ে পড়া সংক্রান্ত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা