যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে অন্তত ২০ জনের প্রাণহানি – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে অন্তত ২০ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ১০:২২ 117 ভিউ
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের। শনিবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে কমপক্ষে ২৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেন মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোল বলেছে, টহল দলের সদস্যরা এবং স্থানীয় সংস্থাগুলো দুর্দশাগ্রস্ত লোকজনকে সহায়তা ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে অক্লান্ত পরিশ্রম করছেন। সিবিএস নিউজ বলেছে, দেশটির টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যেও ধ্বংসাত্মক ঝড় আঘাত হেনেছে। ওই দুই অঙ্গরাজ্যে ১০০টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে রাস্তায় চলন্ত কয়েকটি ট্রাক উল্টে গেছে। টর্নেডো ও ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিসৌরির স্থানীয়রা ‘অপূরণীয় ক্ষয়ক্ষতির’ কথা জানিয়েছেন। মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে বজ্রপাত এবং তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই সেখানে নতুন করে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি স্থানীয়দের ‘প্রস্তুত থাকতে’ নির্দেশ দিয়েছেন, যাতে প্রয়োজনীয় মুহূর্তে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল