যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাণিজ্য যুদ্ধ আরও তীব্র রূপ – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাণিজ্য যুদ্ধ আরও তীব্র রূপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২৩ 127 ভিউ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাণিজ্য যুদ্ধ আরও তীব্র রূপ নেওয়ার প্রেক্ষাপটে চীন হুঁশিয়ারি দিয়েছে—চীনের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো দেশ যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না করে। সোমবার (২১) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান মর্যাদায় পরামর্শের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিরোধ মেটানোর প্রচেষ্টাকে চীন সম্মান করে। তবে যদি কোনো পক্ষ চীনের স্বার্থের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যায়, তাহলে চীন এর তীব্র বিরোধিতা করবে।’ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘যদি কোনো দেশ চীনের স্বার্থবিরোধী চুক্তি করে, তাহলে বেইজিং শক্তভাবে ও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।’ এই বক্তব্য এসেছে এমন সময়ে, যখন ব্লুমবার্গসহ একাধিক সংবাদমাধ্যম—জানিয়েছে, ট্রাম্প প্রশাসন আবারও নতুন করে অন্য দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার চাপ দিচ্ছে, যাতে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক ছাড় পেতে পারে। মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র তথাকথিত ‘সমতা’র নামে সব বাণিজ্যিক অংশীদারদের ওপর শুল্ক আরোপ করেছে এবং একতরফাভাবে সবাইকে তথাকথিত ‘পাল্টা শুল্ক’ আলোচনায় বাধ্য করছে।’ চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, চীন তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং সক্ষম। পাশাপাশি, সব অংশীদারের সঙ্গে সংহতি জোরদারে চীন আগ্রহী। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে আগ্রহী দেশগুলোর ওপর চাপ দিচ্ছে যেন তারা চীনের সঙ্গে বাণিজ্য কমায়, এমনকি প্রয়োজনে আর্থিক জরিমানারও মুখে পড়তে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা