যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন রুবিও – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন রুবিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ May, ২০২৫ | ৯:০৬ 154 ভিউ
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন মারকো রুবিও। তিনি মাইক ওয়াল্টজের স্থলাভিষিক্ত হলেন। রুবিও একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করবেন। প্রায় ৫০ বছর আগে হেনরি কিসিঞ্জারের পর আর কাউকে ওই দুই পদে একসঙ্গে দেখা যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াল্টজকে কার্যত পদত্যাগ করতে বাধ্য করার পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিযুক্ত করেন। বৃহস্পতিবার ওয়াল্টজের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলেক্স ওংও সরে দাঁড়ান। ট্রাম্প তার সামাজিক মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোস্যালে বলেন, ‘আমি ঘোষণা করছি যে, মাইক ওয়াল্টজকে জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত মনোনীত করছি। মাইক ওয়াল্টজ আমাদের জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখতে কঠোর পরিশ্রম করেছেন। আমি জানি, তিনি তার নতুন ভূমিকাতেও তা করবেন।’ আর রুবিওর ব্যাপারে ট্রাম্প বলেন, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের শীর্ষ কূটনীতিকের কাজও চালিয়ে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‌‘আমরা একত্রে আমেরিকা এবং বিশ্বকে আবার নিরাপদ রাখার জন্য বিরামহীন লড়াই চালিয়ে যাব।’ এই পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তার প্রশাসনে প্রথম বড় ধরনের পরিবর্তন আনলেন। এর আগে খবর প্রকাশিত হয় যে ট্রাম্পের সঙ্গে ওয়াল্টজের সম্পর্ক অবনতি হওয়ায় তিনি তাকে সরে যেতে বাধ্য করেন। ধারণা করা হচ্ছে, ইয়েমেনে মার্কিন হামলার সঙ্গে সম্পর্কিত সিগন্যাল অ্যাপের একটি গোপনীয় চ্যাটে এক সাংবাদিককে যোগ করেছিলেন। এটি ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভয়াবহ লঙ্ঘন। ওই সময় অবশ্য ট্রাম্প প্রকাশ্যে ওয়াল্টজকে সমর্থন করেছিলেন। অবশ্য, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাল্টানো ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। তিনি তার প্রথম মেয়াদে চার বছরে চারজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছিলেন। এমনকি অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাইকেল ফ্লিন মাত্র চার সপ্তাহ দায়িত্বে ছিলেন। ওয়াল্টজ ছিলেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য। তিনি ২০১৯ সাল থেকে ফ্লোরিডার ষষ্ঠ ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছিলেন। তিনি ২০২৪ সালে তার আসনে পুনঃনির্বাচিত হন। ট্রাম্প প্রশাসনে যোগ দিতে জানুয়ারিতে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। এরও আগে তিনি বিশেষ বাহিনীর শাখা গ্রিন বেরেট হিসেবে মার্কিন সেনাবাহিনীতে কাজ করতেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অবশ্য জানিয়েছেন, মাইক ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ করে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে বলে মিডিয়ায় প্রকাশিত খবরের নিন্দাও করেন তিনি। সূত্র : আলজাজিরা, সিএনএন

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের