যুক্তরাজ্যে এক মাসে গ্রেপ্তার ৬ শতাধিক অবৈধ অভিবাসী কর্মী – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাজ্যে এক মাসে গ্রেপ্তার ৬ শতাধিক অবৈধ অভিবাসী কর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:১৯ 154 ভিউ
গত জানুয়ারি মাসে যুক্তরাজ্যে ৬০৯ জন নথিবিহীন অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এই সংখ্যা ২০২৪ সালের জানুয়ারির তুলনায় শতকরা হিসেবে ৭৩ শতাংশ বেশি, সে বছরের জানুয়ারিতে ৩২৫ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল যুক্তরাজ্যে। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। রাজধানী লন্ডনসহ বিভিন্ন শহরের ৮ শতাধিক পানশালা, রেস্তোরাঁ, গ্যারেজ ও ডিপার্টমেন্ট স্টোর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির সরকার নথিবিহীন অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং যেসব অপরাধী গ্যাং তাদের যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে সহযোগিতা করছে, সেগুলোকে নির্মূলের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের অংশ হিসেবেই চালানো হয়েছে এ অভিযান। কেয়ার স্টারমারের পূর্বসূরী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সময়ও যুক্তরাজ্যের নথিবিহীন অভিবাসীদের নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় লাখ লাখ অবৈধ অভিবাসীকে রুয়ান্ডা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তার নেতৃত্বাধীন সরকার। রুয়ান্ডার সঙ্গে এ সংক্রান্ত চুক্তিও করা হয়েছিল। তবে গত বছর ক্ষমতায় আসার পর সেই চুক্তি বাতিল করেন স্টারমার এবং ঘোষণা করেন, অবৈধ অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণে দেশজুড়ে কঠোর অভিযান চলমান থাকবে। সম্প্রতি যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, “নিয়োগকর্তারা অনেক দিন ধরে অবৈধ অভিবাসীদের শোষণ করছেন এবং নিয়মিত দেশে প্রচুর সংখ্যক অভিবাসপ্রত্যাশীর আগমণ ঘটছে এবং এ পর্যন্ত তাদের বিরুদ্ধে সেইভাবে আইনানুগ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।” “বিগত সরকারের আমলে আমাদের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে রাখা হয়েছিল, যার সুযোগ নিয়ে মাথাচাড় দিয়ে উঠেছিল মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধী গ্যাংগুলো। এই অপরাধী গ্যাংগুলোকে নির্মূল করতে আমরা লাগাতার কঠোর অভিযান শুরু করেছি এবং সীমান্ত নিরাপত্তা আইনেও সংশোধন আনছি।” প্রসঙ্গত, ইউরোপ মহাদেশভুক্ত দেশ হলেও মহাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তরাজ্য সরাসরি যুক্ত নয়। ইউরোপের মূল ভূখণ্ডস্থিত দেশ ফ্রান্স থেকে যুক্তরাজ্যকে পৃথক করেছে ইংলিশ চ্যানেল নামের ছোট ও সংকীর্ণ একটি সাগর।এই সাগরটির দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার ও প্রস্থ স্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার। বিশ্বের অন্যান্য সাগরের তুলনায় আকার-আয়তনে ছোট হলেও যাতায়াতের পথ হিসেবে বেশ বিপজ্জনক ইংলিশ চ্যানেল। ভৌগলিক কারণেই শীতল পানির এই সাগরে বছরের অধিকাংশ সময়ে বিরূপ আবহাওয়া থাকে। তবে এই সাগরটি বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক জলপথগুলোরও একটি। আবার অবৈধ অভিবাসন প্রত্যাশীরাও এই সাগরপথ দিয়েই প্রবেশ করেন যুক্তরাজ্যে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি