মৌরতা‌নিয়ার ২১০ হজযাত্রীসহ বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানা গেল – বর্ণমালা টেলিভিশন

মৌরতা‌নিয়ার ২১০ হজযাত্রীসহ বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১০:৫৫ 147 ভিউ
মৌরতা‌নিয়ার ২১০ হজযাত্রীকে বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব বলে দাবি করেছে মৌরতা‌নিয়ান এয়ারলাইন্স। মঙ্গলবার (২৭ মে) হঠাৎ বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগের সৃষ্টি হয়। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল, মৌরতা‌নিয়া থেকে সৌদিগামী হজযাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, হজ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে, এই অভিযোগ অস্বীকার করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আল্লাহর রহমতে সব হজযাত্রী নিরাপদে ও সুরক্ষিতভাবে সৌদি আরবে পৌঁছেছেন। হজ মৌসুমের জন্য নির্ধারিত কোনো ফ্লাইটেই কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তারা গণমাধ্যমকে নির্ভুল তথ্য প্রচার করা এবং ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। আরেক গণমাধ্যম এমএএসডিআর নিউজ জানিয়েছে, মৌরতা‌নিয়ান হজযাত্রীবাহী বিমান সংক্রান্ত প্রচারিত খবরটি ভিত্তিহীন ও মিথ্যা। সরকারি সূত্র জানিয়েছে, লোহিত সাগরের উপকূলে বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি ভুল এবং প্রচারিত ভিডিওটি ভুয়া। এদিকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায়, বিমানের ভেতর থেকে আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছেন এবং বিমানটি নিচে পড়ার সময় আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। তবে, সেই ভিডিওটিও ভুয়া প্রমাণিত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে