মোদিকে দায়িত্বজ্ঞানহীন বললেন প্রিয়াংকা – বর্ণমালা টেলিভিশন

মোদিকে দায়িত্বজ্ঞানহীন বললেন প্রিয়াংকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:২৯ 175 ভিউ
পহেলগামে হামলার ঘটনা নিয়ে কয়েকটি প্রশ্ন ‍তুলেছেন ভারতের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বিশেষ বিতর্কে কংগ্রেস নেত্রী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। তোপ দেগেছেন দেশটির গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। মঙ্গলবার বৈসারনের নিহতদের স্মরণে লম্বা সময় বক্তৃতা দেন কংগ্রেস এই নেত্রী। মোদিকে আক্রমণ করে তিনি বলেন, ‘দেশের সেনার প্রতি গর্ব রয়েছে। তবে অপারেশন সিঁদুরের ক্রেডিট তো প্রধানমন্ত্রী নিতে চান। শ্রেয় না নিয়ে দায়িত্বও নিতে হয়। দেশের ইতিহাসে এই প্রথমবার হল যে যুদ্ধ চলতে চলতে আচমকা বন্ধ হয়ে গেল। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দায়িত্বজ্ঞানহীন। যুদ্ধ বন্ধের ঘোষণা করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!’ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ভাষণ শুনতে শুনতে আমার একটা খটকা লাগছিল। আজও মনে হচ্ছিল—তারা অপারেশন সিঁদুরের কথা বললেন, সন্ত্রাসবাদের কথা বললেন, দেশের নিরাপত্তার কথা বললেন, ইতিহাসের পাঠও দিলেন, কিন্তু একটি কথা কেউ বলনেন না! ওই দিন ২২ এপ্রিল, ২৬ জনকে তাদের পরিবারের সামনে প্রকাশ্যে হত্যা করা হল। এই হামলা কেন হল? কীভাবে হল?’ গোয়েন্দাদের ব্যর্থতার বিষয়টি সামনে টেনে কংগ্রেস নেত্রী বলেন, ‘ওই জঙ্গিরা আগেও হামলা চালিয়েছে। সেনা ও পুলিশ অফিসারকে মেরেছে। তাহলে সরকার তাদের উপর নজরদারি কেন রাখছিল না? আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলো কী করছিল?’ এসময় অমিত শাহকে লক্ষ্য করে তিনি বলেন, ‘এই গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান অমিত শাহ। তার তো ঘটনায় দায় নিয়ে পদত্যাগ দেওয়ার কথা। দিলেন না তো? এমনকি দায়ভারও নিলেন না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য