মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ জুলাই, ২০২৫
১০:৫১ পূর্বাহ্ণ
167 ভিউ

আরও খবর

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার

সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে?

মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৫১ 167 ভিউ
হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে তুরস্কের ইস্তাম্বুলে। সোমবার প্রকাশিত ‘লে মান’ নামের ব্যাঙ্গাÍক পত্রিকার বিরুদ্ধে ‘ধর্মীয় মূল্যবোধে অপমানজনক’ কার্র্টুন প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে পত্রিকাটির প্রধান সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলি। ইতিমধ্যে পত্রিকাটির ৪ কার্টুনিস্টকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনাকে জঘন্য উসকানি বলে মঙ্গলবার এক বিবৃতিতে তিরস্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এএফপি। আগেরদিন সোমবারই ‘লে মান’ পত্রিকার সাংবাদিকরা নিয়মিত যাতায়াত করেন এমন একটি বারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষে প্রায় ২৫০ থেকে ৩০০ জন ছিল। ‘লে মান’ পত্রিকা অফিসের সামনেও জড়ো হন বিক্ষোভকারীরা। পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে পিছু হটে। ইস্তাম্বুলের তাকসিম মসজিদের সামনে মঙ্গলবারও বিক্ষোভ করেন শত শত মানুষ। পত্রিকাটির প্রধান সম্পাদক তুনচাই আকগুন দাবি করেছেন, ওই কার্টুন কোনোভাবেই নবী মুহাম্মদের চিত্র নয়। তিনি জানান, কার্টুনটি মূলত ফিলিস্তিনি এক মুসলমান শিশুর কল্পিত নাম ‘মুহাম্মদ’ ব্যবহার করে তৈরি করা চিত্র। তিনি বলেন, ‘পৃথিবীজুড়ে ২০ কোটিরও বেশি মানুষের নাম মুহাম্মদ। এর সঙ্গে ধর্মীয় অবমাননার কোনো সম্পর্ক নেই।’ মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত লে মান পত্রিকাটি রাজনৈতিক ব্যঙ্গচিত্রের জন্য সুপরিচিত। বিশেষ করে, ২০১৫ সালে ফরাসি পত্রিকা শার্লি হেবদোর পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই এটি রক্ষণশীলদের চোখে সমালোচনার পাত্র। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তুরস্কের একটি রাজনৈতিক স্যাটায়ার সাময়িকী লে মান-এ একটি কার্টুন বা ব্যঙ্গচিত্র ছাপা হয়। সেখানে দেখা যায়, একজন মুসলিম ব্যক্তি এবং একজন ইহুদি ব্যক্তি হাত মেলাচ্ছেন এবং তাদের পায়ের নিচ থেকে একের পর এক বোমা পড়ছে। তাদের উভয়ের পিঠে একজোড়া করে পাখা এবং মাথার ওপর দেবদূতসুলভ আলোকচক্র আছে। ছবিটিতে মুসলিম ব্যক্তির নাম দেওয়া হয়েছে- ‘মুহাম্মদ’। লে মানের সর্বশেষ সংখ্যাটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুনটি ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে যে হজরত মুহাম্মদ (স.) এবং হজরত মুসা (আ.)-কে ব্যঙ্গ করে কার্টুনটি আঁকা হয়েছে। তবে লে মান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। সোমবার তুরস্কের প্রধান পর্যটন সড়কে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘আল্লাহ মহান’ স্লোগান দেওয়ার পাশাপাশি ইসলামি শরিয়া আইন অনুসারে এই লে মানের কর্তৃপক্ষ, সম্পাদক ও কার্টুনিস্টদের বিচারের দাবি জানান। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া সোমবার সংবাদিকদের বলেছেন, এই কার্টুনটি বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার চরম অপব্যবহার এবং যারা এটি অঙ্কন ও প্রকাশের সঙ্গে যুক্ত তাদের সবাইকে আইনের কাছে জবাবদিহি করতে হবে। তুরস্কের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ফাহরেত্তিন আলতুন এক বিবৃতিতে বলেছেন, ‘এই কার্টুন আমাদের বিশ্বাস এবং মূল্যবোধের ওপর ঘৃণ্য আঘাত।’ তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ ইস্যুতে তদন্তের ঘোষণা দিয়েছে। এদিকে লে মান সাময়িকীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কার্টুনটিতে ইসলাম ধর্মের প্রবক্তা হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করা হয়নি। বরং ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুসলিমদের ওপর চলমান অত্যাচার নিয়ে মুসলিম বিশ্বের নীরবতাকে ব্যঙ্গ করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই