মির্জা ফখরুল, আব্বাসসহ ক্রীড়াঙ্গনের যারা নির্বাচিত হলেন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
৪:৩৭ অপরাহ্ণ
86 ভিউ

মির্জা ফখরুল, আব্বাসসহ ক্রীড়াঙ্গনের যারা নির্বাচিত হলেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৩৭ 86 ভিউ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের হাওয়া লেগেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। বিএনপি ও অন্যান্য দল থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অনেকেই এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই জায়গা করে নিয়েছেন সংসদে। বিএনপির মনোনয়ন পাওয়া ক্রীড়াবিদদের মধ্যে দুই তারকা ছিলেন সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও সাবেক গোলকিপার আমিনুল হক। সাবেক অধিনায়ক আমিনুল ঢাকা-১৬ থেকে জিততে পারেননি। তবে হাফিজ উদ্দিন ভোলা-৩ থেকে বাজিমাত করেছেন। তিনি ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট পেয়ে টিকিট কেটেছেন সংসদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক সময় ছিলেন ক্রীড়াঙ্গনের মানুষ। মোহামেডানের গভর্নিং বডির সাবেক এই সদস্য সচিব এবার ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন এক সময়। ঢাকা-৮ আসন থেকে জয়ী হওয়া এই সংসদ সদস্য ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী। এদিকে মোহামেডান গভর্নিং বডির সাবেক সদস্য সচিব মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬ আসন থেকে জয়লাভ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি খুলনা-৫ আসনে বাজিমাত করেছেন। তিনি হারিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে। বিএনপির আলোচিত প্রার্থী এহছানুল হক মিলন একসময় ভলিবল খেলোয়াড় ছিলেন। তিনিও আসছেন সংসদে। চাঁদপুর-১ আসন থেকে ধানের শীষ নিয়ে জয় লাভ করেছেন তিনি। এছাড়া কিশোরগঞ্জ-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন মোহামেডানের সাবেক সহ-সভাপতি শরিফুল আলম, নরসিংদী-১ আসন থেকে ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন এবং মুন্সীগঞ্জ-৩ আসন থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন জয় লাভ করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?