মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাগদাদ দূতাবাস খালি করার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের – বর্ণমালা টেলিভিশন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাগদাদ দূতাবাস খালি করার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:২৯ 166 ভিউ
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য অস্থিরতা মাথায় রেখে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সব অপ্রয়োজনীয় কর্মীকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা এই তথ্য জানান। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে খবর দিয়েছে আরব নিউজ। বাগদাদ দূতাবাস ইতোমধ্যে সীমিত জনবল নিয়ে কাজ করছে, তাই এই আদেশে খুব বেশি সংখ্যক কর্মী প্রভাবিত হবেন না। তবে পররাষ্ট্র দপ্তর বাহরাইন ও কুয়েত থেকেও অপ্রয়োজনীয় কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় চলে যাওয়ার অনুমতি দিয়েছে। অর্থাৎ, তারা চাইলে দেশ ত্যাগ করতে পারবেন। আরেকজন মার্কিন কর্মকর্তা জানান, দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের কর্মীদের সরিয়ে নিতে হলে প্রতিক্রিয়ামূলক সহায়তা প্রদানে প্রতিরক্ষা দপ্তর প্রস্তুত রয়েছে। এই পরিকল্পনাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাই কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন। একই দিন, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম দপ্তর (ইউকেএমটিও) এক পরামর্শবার্তায় জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা সামরিক তৎপরতার দিকে গড়াতে পারে এবং এর সরাসরি প্রভাব পড়তে পারে নৌযান চলাচলের ওপর। ইউকেএমটিও জানায়, পারস্য উপসাগর, ওমান উপসাগর ও হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এই উত্তেজনা বৃদ্ধির নির্দিষ্ট কারণ তারা উল্লেখ করেনি। বুধবার পৃথকভাবে এক বিবৃতিতে ব্রিটেনভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, ইসরাইল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো পারস্পরিক সামরিক প্রতিক্রিয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তারা আরও জানায়, ইসরাইলের আক্রমণাত্মক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যাপক সহায়তা থাকলে যুক্তরাষ্ট্রের জাহাজ এবং যুক্তরাষ্ট্রীয় পণ্য পরিবহনকারী জাহাজগুলোর জন্য ঝুঁকি অনেক বেশি বেড়ে যেতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা