নিউজ ডেক্স
আরও খবর
ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান
মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪
নভেম্বরে আসিয়ান ডিজিটাল অর্থনীতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
কিমের হুঁশিয়ারি— উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র বাড়বে ‘জ্যামিতিক হারে’
ভারত-পাকিস্তান উত্তেজনায় ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির
দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশে যুদ্ধের দামামা বেজে উঠেছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়েতে জঙ্গি হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় পাকিস্তানও ছেড়ে দেয়নি। সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে তারা।
যুদ্ধ শুরুর এমন পরিক্রমায় ধাক্কা খেল ভারত। মার্কিন ডলারের বিপরীতে মান হারিয়েছে ভারতীয় মুদ্রা রুপি। খবর রয়টার্সের।
বিট্রিশ সংবাদ সংস্থাটি নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার দিনের শেষ বেলায় প্রতি ডলারের বিপরীতে পাওয়া গেছে ৮৪ দশমিক ৪৩২৫ রুপি। আর বুধবার সকালে পাওয়া যায় ৮৪ দশমিক ৬৪ থেকে ৮৪ দশমিক ৬৮ রুপি পর্যন্ত।
সংবাদ সংস্থাটি বলছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ৯ স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে। এতে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। এছাড়া ভারতে পাকিস্তানের হামলায় তিনজন নিহত হয়েছেন।
যুদ্ধের দামামার জেরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহু ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ইসলামাবাদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।