ভারতে যুক্তরাষ্ট্র মিশনে শিক্ষার্থী ভিসার হাজারো সাক্ষাৎকারের সুযোগ – বর্ণমালা টেলিভিশন

ভারতে যুক্তরাষ্ট্র মিশনে শিক্ষার্থী ভিসার হাজারো সাক্ষাৎকারের সুযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ May, ২০২৫ | ১১:১২ 152 ভিউ
ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সোমবার জানিয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্র মিশনে এখন হাজার হাজার শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার গ্রহণ করবে। দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগের টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য জানায় এবং ভিসা সাক্ষাৎকারের প্রাপ্যতা সম্পর্কিত দেশভিত্তিক বিস্তারিত তথ্যের জন্য একটি ওয়েবসাইটের ঠিকানাও শেয়ার করে। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইকোনোমিক টাইমস। পোস্টে প্রকাশিত একটি ডিজিটাল প্রচারপত্রে লেখা রয়েছে, ‘মিশন ভারত জুড়ে হাজার হাজার শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার গ্রহণ করা হবে।’ ২০২৪ সালের এপ্রিল মাসে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের তৎকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেন, যুক্তরাষ্ট্র শিক্ষার্থী ভিসাকে ‘অত্যন্ত অগ্রাধিকার’ দেয়, কারণ ব্যক্তিগত পর্যায়ের এই সম্পর্ক ‘আজীবন স্থায়ী হয়’। তিনি আরও জানান, সেই বছর ভারতীয় শিক্ষার্থীদের অধিকসংখ্যক আবেদন গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র মিশন প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থী ভর্তি হন। ২০২৩ সালে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্র কনসুলার টিম ১,৪০,০০০-এর বেশি শিক্ষার্থী ভিসা প্রদান করে—যা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। এটি ছিল পরপর তৃতীয় বছরের রেকর্ড। এছাড়াও, ২০২৩ সালেই ভারতে যুক্তরাষ্ট্র মিশন মোট ১৪ লক্ষ ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করে, যা একক বছর হিসেবে একটি রেকর্ড বলে বিবেচিত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?