ভারতের ২০টি যুদ্ধবিমান টার্গেট করেছিল পাকিস্তান – বর্ণমালা টেলিভিশন

ভারতের ২০টি যুদ্ধবিমান টার্গেট করেছিল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ | ১০:৪৬ 182 ভিউ
পাকিস্তান পিপলস পার্টির নেতা এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময়ে ভারতীয় বিমানবাহিনীর ২০টি যুদ্ধবিমানকে টার্গেট করেছিল পাকিস্তানি সেনারা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিলাওয়াল দাবি করেছেন—এই ২০টি যুদ্ধবিমানের মধ্যে ৬টি গুলি করে ভূপাতিত করা হয়েছিল। তবে যুদ্ধের পথ না বেছে নিয়ে পাকিস্তান সংযম দেখিয়েছে এবং শান্তি বজায় রাখার স্বার্থে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তিনি বলেন, ‘পাকিস্তান যুদ্ধ বন্ধে প্রস্তুত ছিল শর্তসাপেক্ষে, যার মধ্যে অন্যতম ছিল—সব বিরোধপূর্ণ ইস্যু নিরপেক্ষ স্থানে আলোচনার মাধ্যমে সমাধান করা।’ বিলাওয়াল আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন এ বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন। ভারতের ২০টি যুদ্ধবিমান টার্গেট করেছিল পাকিস্তান লন্ডনে এক বক্তব্যে তিনি কাশ্মীর ইস্যু নিয়ে বিশ্বশক্তিগুলোর সক্রিয় ভূমিকার আহ্বান জানান। তার মতে, আন্তর্জাতিক সম্প্রদায়—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সংকটের সমাধানে এগিয়ে আসুক। বিলাওয়াল ভুট্টো বলেন, ‘কাশ্মীর সমস্যাই ভারত-পাকিস্তান উত্তেজনার মূল উৎস। এই সমস্যার স্থায়ী সমাধান না হলে দুই দেশের মধ্যে প্রকৃত শান্তি সম্ভব নয়।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন