ভারতের হুমকির জবাবে পাকিস্তানে বাঁধ নির্মাণে গতি আনছে চীন – বর্ণমালা টেলিভিশন

ভারতের হুমকির জবাবে পাকিস্তানে বাঁধ নির্মাণে গতি আনছে চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১০:৩৫ 126 ভিউ
ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির প্রেক্ষাপটে পাকিস্তানের পানির নিরাপত্তা নিশ্চিত করতে মোহমান্দ বাঁধ নির্মাণকাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। চীনা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের পেহেলগাম ঘটনার পর দেশটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এরপরই চীন এই পদক্ষেপ নেয়, যা অনেকটা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন ২০১৯ সাল থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোহমান্দ হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন বাঁধের কংক্রিট ভরাটের কাজ শুরু করেছে যাতে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা যায়। মোহমান্দ বাঁধ একটি বহুমুখী প্রকল্প, যার লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজে সেচ ও শহরে পানি সরবরাহ নিশ্চিত করা। প্রকল্পটি সম্পন্ন হলে এটি ৮০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে এবং প্রতিদিন ৩০ কোটি গ্যালন পানি সরবরাহ করবে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে। চীন ও পাকিস্তান একাধিক উন্নয়ন প্রকল্পেও একযোগে কাজ করছে, যার মধ্যে রয়েছে শিল্প খাত, কৃষি ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নেয়া বিভিন্ন উদ্যোগ। এই প্রকল্পগুলোর বেশিরভাগই চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) এর অংশ। এ ছাড়া দিয়ামার-ভাশা বাঁধ প্রকল্প, যা পাকিস্তানে থ্রি গর্জেস প্রকল্প নামে পরিচিত, চীন-পাকিস্তান সহযোগিতার অন্যতম বড় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা