ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ মে, ২০২৫
৯:০১ পূর্বাহ্ণ
166 ভিউ

আরও খবর

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার

সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে?

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ | ৯:০১ 166 ভিউ
ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তান এ তথ্য জানিয়েছে। ১ মে (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সিয়ালকোট, নারোওয়াল, জাফরওয়াল, শাকরগড়সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এই মহড়া চলছে। এতে হালকা ও ভারী আধুনিক অস্ত্র, যেমন—ট্যাংক, কামান, এবং পদাতিক বাহিনীর ইউনিট অংশ নিয়েছে। মহড়ায় যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। অফিসার ও সৈনিকরা তাদের পেশাগত দক্ষতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রদর্শন করছেন। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এই মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে—শত্রুর যেকোনো আগ্রাসনের জবাবে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট বার্তা দেওয়া। পাকিস্তান সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং যেকোনো আক্রমণে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত বলে তারা জানিয়েছে। সূত্রগুলো আরও জানায়, মাতৃভূমির প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য পাকিস্তান সশস্ত্র বাহিনীর অফিসার ও জওয়ানরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এর আগে, ২৯ ও ৩০ এপ্রিল রাতের মধ্যে ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানগুলো দখলকৃত কাশ্মীরের আকাশসীমায় ভারতের ভূখণ্ডের মধ্যে টহল দেয়। পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ) তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলোর গতিবিধি শনাক্ত করে এবং দ্রুত প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়ার কারণে ভারতীয় যুদ্ধবিমানগুলো হতচকিত হয়ে পিছু হটে। পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো জোর দিয়ে জানায়, ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই