ভারতের দিল্লিগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
১০:৪২ পূর্বাহ্ণ
159 ভিউ

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

ভারতের দিল্লিগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪২ 159 ভিউ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের দিল্লিগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। যার ফলে বিমানটিকে ইতালির রাজধানী রোমের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটি সেখানে নিরাপদে অবতরণ করেছে। এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি বলছে, মাঝ আকাশে নিরাপত্তা হুমকি দেখা দেওয়ার পর আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং ফ্লাইটটি সেখানে নিরাপদে অবতরণ করে। এক বিবৃতিতে মার্কিন এই এয়ারলাইন্সটি বলেছে, ‘সম্ভাব্য নিরাপত্তা সমস্যার কারণে’ রোববার নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইটটি উড্ডয়ন করেছিল। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থাতেই ফ্লাইটটিকে লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দরে পাঠানো হয় এবং সেখানেই এটি নিরাপদে অবতরণ করে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এবং এর ফলেই বিমানটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে তল্লাশির পর হুমকিটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। অবশ্য রোমে পৌঁছানোর পর ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরাপত্তা পরীক্ষা করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক