নিউজ ডেক্স
আরও খবর
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
ভারতের আধাসামরিক বাহিনীর ওপর হামলা, দুই জওয়ান নিহত
ভারতের মণিপুরের ইম্ফলের উপকণ্ঠে একদল বন্দুকধারীর হামলায় আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫.৫০ মিনিটে পাটসোই কোম্পানির অপারেটিং বেস থেকে নাম্বোল বেসে যাওয়ার সময় আধাসামরিক বাহিনীর ৪০৭ টাটা গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মণিপুর সফরের সময় যে রাস্তায় গিয়েছিলেন, সেখানেই এটি অবস্থিত।
একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইম্ফল এবং চুরাচাঁদপুরের মাঝখানে অ্যামবুশ স্থানটি অবস্থিত। মণিপুরের ডিনোটিফাইড এলাকায় হাইওয়েতে নাম্বোল সবাল লেইকাই নামক এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। পরবর্তী অভিযানে আসাম রাইফেলসের দুই জওয়ান শহীদ হন এবং পাঁচজন আহত হন।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার সঙ্গে জড়িত সশস্ত্র ব্যক্তিদের ধরার জন্য তল্লাশি অভিযান চলছে।
মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। কর্তব্যরত অবস্থায় নিহত সৈন্যদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।