ভয়াবহ বিস্ফোরণ, গাজায় আবারও ইসরায়েলি সেনা নিহত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ জুন, ২০২৫
৭:০৮ পূর্বাহ্ণ
131 ভিউ

আরও খবর

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার

সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে?

ভয়াবহ বিস্ফোরণ, গাজায় আবারও ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ | ৭:০৮ 131 ভিউ
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে বড় ধরণের বিস্ফোরণে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) রোববার (২৯ জুন) এই তথ্য নিশ্চিত করেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম ইস্রায়েল নাটান রোজেনফেল্ড। বয়স মাত্র ২০ বছর। তিনি সার্জেন্ট পদে দায়িত্ব পালন করছিলেন এবং ৬০১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি আকাবাত হা-বারজেল (৪০১) ডিভিশনের অংশ হিসেবেও দায়িত্বে ছিলেন। আইডিএফ-এর তথ্য অনুযায়ী, রোজেনফেল্ড হলেন জুন মাসে গাজায় নিহত ২০তম ইসরায়েলি সেনা। চলতি মাসটিকে গত এক বছরে সবচেয়ে বেশি সামরিক হতাহতের সময় হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩০ জন সেনা প্রাণ হারিয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধপর্বে এ পর্যন্ত ৮০০-এর বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, গাজাজুড়ে ইসরায়েলি হামলাও থেমে নেই। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র রোববারের হামলায় কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন বলে জানা গেছে। সাম্প্রতিক হামলা ঘিরে উত্তেজনার মধ্যেই উত্তর গাজার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। এতে গাজা শহর ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয় অধিবাসীরা বলছেন, এটি নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত হতে পারে। মানবিক সংকটের মধ্যেই ইসরায়েলি আগ্রাসন এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ—উভয় দিক থেকেই সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত ভূখণ্ডের দিকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই