ব্রিটিশ মুসলিম এমপিকে আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেয়নি ইসরাইল – বর্ণমালা টেলিভিশন

ব্রিটিশ মুসলিম এমপিকে আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেয়নি ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ৯:৫৯ 112 ভিউ
ব্রিটিশ মুসলিম এমপি শোকাত অ্যাডামকে ইসরাইল-নিয়ন্ত্রিত গেট দিয়ে আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। মিডল ইস্ট আই গত শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে বলেছে, লেস্টার সাউথের একজন স্বতন্ত্র এমপি অ্যাডাম এবং সেন্ট আইভসের লিবারেল ডেমোক্র্যাট এমপি অ্যান্ড্রু জর্জ গত ১৩ এপ্রিল ইসরাইলে যান। সেখানে তারা হেবরন, বেথলেহেম, তুলকারম এবং পূর্ব জেরুজালেম পরিদর্শন করেন। এরপর গত বুধবার সকালে প্রতিনিধিদলটি পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ পরিদর্শন করে। ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী জানান, জর্জ এবং প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ইসরাইল-নিয়ন্ত্রিত পশ্চিম গেট দিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছিলেন। কিন্তু আদমকে মুসলিম হিসেবে চিহ্নিত করে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়। বুধবার এই সংসদ সদস্য নিশ্চিত করেছেন যে তাকে ‘প্রবেশ করতে দেওয়া হয়নি’। অ্যাডাম বলেন, ‘আমার সহকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল। (একজন ইসরাইলি অফিসার) আমার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছিলাম যে আমি একজন মুসলিম। পরে তিনি বলেন, ‘‘আপনি ভেতরে ঢুকতে পারবেন না’’।’ আল-আকসা মসজিদের পশ্চিম গেটটি পূর্বে জেরুজালেমের পুরাতন শহরের মরক্কোর কোয়ার্টারের সঙ্গে সংযুক্ত ছিল, যা ইসরাইলি বাহিনী ১৯৬৭ সালে পশ্চিম প্রাচীর প্লাজা নির্মাণের জন্য ভেঙে ফেলে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা