বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৭:৪০ 219 ভিউ
পাকিস্তানের বেলুচিস্তানের ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ) এর বিশেষ বাহিনী ‘মাজিদ ব্রিগেড’কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর ওয়েবসাইটে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়েবসাইটের তথ্যমতে, ২০১৯ সালে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর বিএলএকে ‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ২০১৯ সাল থেকে বিএলএ কয়েকটি হামলার দায় স্বীকারও করেছে, এসব হামলার সঙ্গে মাজিদ ব্রিগেডও রয়েছে। ২০২৪ সালে বিএলএ দাবি করে যে, তারা করাচি বিমানবন্দর এবং গোয়াদর বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সের কাছে আত্মঘাতী হামলা চালিয়েছে। ২০২৫ সালে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ের দায় স্বীকার করে বিএলএ। ওই হমলায় ৩১ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী নিহত হন। এছাড়া ৩০০ জনেরও বেশি ট্রেন যাত্রীকে জিম্মি করা হয়।    ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের গৃহীত এই পদক্ষেপ সন্ত্রাসবাদ মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতির প্রতিফলন। ‘মাজিদ ব্রিগেড’কে ‘সন্ত্রাসী সংগঠন ঘোষণা সন্ত্রাসবাদের এই অভিশাপের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্ত্রাসী কার্যকলাপের প্রতি সমর্থন কমানোর এটি একটি কার্যকর উপায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই