বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:৪০ 110 ভিউ
মার্কিন স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠানে আলোচিত ‘বিগ, বিউটিফুল বিল’-এ সই করে এটিকে আইনে পরিণত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি বিলটিতে সই করেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, হোয়াইট হাউসের অনুষ্ঠানে যোগ দেন বিলটিকে পাসে সহায়তাকারী কিছু রিপাবলিকান আইনপ্রণেতা। ট্রাম্প বিলটিতে সই করে একে আইনে রূপ দেওয়ার সময় তারা দাঁড়িয়ে স্বাগত জানান। চূড়ান্ত বিলটি সব রিপাবলিকানকে তুষ্ট করতে পারেনি, তবে প্রেসিডেন্ট ও কংগ্রেস তাদের আরোপিত সময়সীমা ৪ জুলাইয়ের মধ্যে বিলটি পাসে সক্ষম হয়েছে। বিলে সইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা যা করেছি, তা হলো এক বিলে সবকিছুকে রেখেছি।’ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিলটিকে নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের সব নীতির প্রতিফলন ও মার্কিন জনগণের আকাঙ্ক্ষার নির্যাস হিসেবে আখ্যা দিয়েছেন। বিল পাস হওয়ার দিনটিকে তিনি আমেরিকার জনগণের বিজয়ের দিন হিসেবে আখ্যা দিয়েছেন। টানা কয়েক দিনের উদ্বেগ-উৎকণ্ঠা ও আলোচনার পর বৃহস্পতিবার বিকেলে ২১৮-২১৪ ভোটে বিগ, বিউটিফুল বিলটি পাস হয়। এ বিল পাসের বিপক্ষে অবস্থান নেন রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ব্রায়ান ফিটজপ্যাট্রিক ও টমাস ম্যাসি। বিলের পক্ষে ভোট দেননি কোনো ডেমোক্র্যাট। বিল পাসের আগে রিপাবলিকান বিরোধীদের সঙ্গে বৃহস্পতিবার ভোরে দলটির শীর্ষ নেতৃত্ব ও হোয়াইট হাউসের কর্মকর্তারা কথা বলেন। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বিলের প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন প্রেসিডেন্ট। তিনি মধ্যরাতে ফোনকল করে বিলটিকে কংগ্রেসে পাস হওয়ায় সহায়তা করেন। বিলটি ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদকালে দেওয়া কর ছাড়েরই সম্প্রসারিত রূপ। পাশাপাশি সেনাবাহিনী ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচও বাড়ানো হবে। এই বিলে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইড নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্যসহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কাটাছাঁটের কথা বলা হয়েছে। এতে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্যবিমার বাইরে চলে যাবেন। যদিও ট্রাম্প এ কর্মসূচিতে হাত না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্লেষকেরা বলছেন, এ বিল আইনে রূপ নেওয়ায় আমেরিকার জাতীয় ঋণ এক দশকে বেড়ে দাঁড়াবে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা