বিক্ষোভের আগুনে পকেট গরম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ জুন, ২০২৫
৯:১৭ পূর্বাহ্ণ
263 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

বিক্ষোভের আগুনে পকেট গরম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ | ৯:১৭ 263 ভিউ
অভিবাসন বিরোধী তল্লাশির জেরে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। শহরজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে একই স্লোগান- ‘আইসিই বাতিল করুন’। শুক্রবার শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সহিংস সংঘর্ষে। তবে লস অ্যাঞ্জেলেসের রাস্তাঘাট এখন শুধু বিক্ষোভের মঞ্চই নয়, হয়ে উঠেছে রমরমা স্ট্রিট ফুড বাণিজ্য ক্ষেত্রও। হাজার হাজার বিক্ষোভকারীর ভিড়ে খাবারের চাহিদা বেড়ে যাওয়ায় পকেট গরম হচ্ছে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের। সামাজিক আন্দোলনের ধূম্রজালে খাদ্য বিক্রেতারা শুধু জীবিকাই চালাচ্ছেন না, বরং তারা এক ধরনের মানবিক সহায়তার প্রতীক হিসাবেও নিজেদের প্রমাণ করছেন। এপি। লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের ধরপাকড় অভিযান শুরু হওয়ার পর থেকে শহরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ক্রমেই বাড়তে থাকে সহিংসতা। রোববার বিকালে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে বিক্ষোভকারীরা সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তখন কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেটও ব্যবহার করা হয়। এই পরিস্থিতির মধ্যেও নিজেদের ব্যবসা চালিয়ে গেছেন স্ট্রিট ফুড ব্যবসায়ীরা। যদিও টিয়ার গ্যাস ছোড়ার ঘটনা ঘটেছে কিন্তু বিক্রেতারা থেমে যাননি। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার মধ্যে তখনও এক হট ডগ বিক্রেতা নিরলসভাবে তার স্টল চালিয়ে যাচ্ছিলেন। বিক্ষোভকারীদের পাশে অটুট ছিলেন তারা। সিনথিয়া সোরিয়াও, এডগার হার্নান্দেজ এবং সেজারিন হার্নান্দেজও এ দিন সকালে তাদের ‘আগুয়াস ফ্রেস্কাস’ (ঠান্ডা ফলের পানীয়) ও কিছু দুধ নিয়ে স্টল সাজিয়েছিলেন। কিন্তু তারা ভাবেননি, কয়েক ঘণ্টা পর তারা সেই দুধ ব্যবহার করে টিয়ার গ্যাসের জ্বালাপোড়া কমাতে বিক্ষোভকারীদের সাহায্য করবেন। এই ছোট ব্যবসায়ীরা তাদের ঠান্ডা পানীয় আর দুধ ব্যবহার করে প্রতিবাদকারীদের টিয়ার গ্যাসের কষ্ট কমাতে সাহায্য করেছেন। বিক্ষোভকারীদের পাশে থেকে প্রতিনিয়তই হট ডগ, ঠান্ডা পানীয় ও অন্যান্য খাবার সরবরাহ করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন এলাকায় একাধিক স্থান দেখা গেছে, রাস্তার খাবার বিক্রেতারা ছোট ছোট দোকান বসিয়ে বিক্ষোভকারীদের পাশে থেকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। তাদের অনেকেই অভিবাসী। তবে নগদ টাকা না নিয়ে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বিক্রয় করছিলেন তারা। যাতে ঝুঁকি এড়িয়ে নিরাপত্তা ও দ্রুত লেনদেন করা যায়। যেখানেই বিক্ষোভ হচ্ছে, সেখানেই দেখা মিলছে রাস্তায় স্টল বসানো এই ক্ষুদ্র ব্যবসায়ীদের। শুধু খাবার নয়, অনেকে আবার বিক্রি করছেন লাতিন আমেরিকান দেশগুলোর জাতীয় পতাকাও। প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে সেসবও।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!