বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করে শোধ নিতে যাচ্ছেন ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করে শোধ নিতে যাচ্ছেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১৭ 135 ভিউ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনর রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা বাতিল করতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বাইডেনকে আর অফিশিয়াল গোয়েন্দা তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। চার বছর আগে ট্রাম্প সাবেক হয়ে যাওয়ার পর একই ভাবে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য শেয়ারের প্রথা প্রত্যাহার করেছিলেন জো বাইডেন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ–এ একটি পোস্টে লিখেছেন, ‘জো বাইডেনের গোপন তথ্য পাওয়ার অধিকার দেওয়া হয়েছিল, সেটি আর চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’ সেই সঙ্গে আগে এক টিভি সাক্ষাৎকারে দেওয়া, ‘জো, তুমি বরখাস্ত’ উক্তিটি আবার লিখেছেন তিনি। ইতিমধ্যে ২০২০ সালের নির্বাচনে বাইডেনের পক্ষে প্রভাব বিস্তার করা এমন ৪০ জনেরও বেশি গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ব্যবস্থা বাতিল করেছেন ট্রাম্প।গতকাল শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প পোস্টে লিখেছেন, ২০২১ সালে ৪৫ তম মার্কিন প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) ওপর থেকে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গোয়েন্দা তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জো বাইডেন। গত ২০ জানুয়ারি ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করেন তিনি। ব্যাপক পরিবর্তন এনেছেন প্রশাসনে, যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন বিভিন্ন চুক্তি ও সংস্থা থেকে। বাইডেন প্রশাসনের ৭৮টি আদেশ বাতিল করেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের শুরু থেকেই ট্রাম্প অনেকবার বলেছিলেন, ক্ষমতায় এলে আমেরিকার প্রশাসন পাল্টে দেবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা