নিউজ ডেক্স
আরও খবর
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা
ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন
বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে
চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত
মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি
বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা
ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতাদের কিছু দাবি ‘হাস্যকর’ : এস জয়শঙ্কর
ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে কয়েক দিন আগে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ বৈঠকের পর পরই তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতাদের কিছু দাবিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। এক জনসভায় বাংলাদেশ নিয়ে তিনি এসব কথা বলেন। নয়াদিল্লির প্রতি ঢাকার ক্রমাগত অবন্ধুত্বপূর্ণ আচারণের অভিযোগ তুলে এস জয়শঙ্কর সতর্কবার্তা দেন। তিনি বলেন, ঢাকাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। ঢাকার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে তিনি আরও বলেন, বাংলাদেশ একই সময়ে তাদের অভ্যন্তরীণ ঘটনার জন্য ভারতকে দায়ী করে আবার আমাদের সঙ্গেই ভালো সম্পর্ক রাখার প্রত্যাশা করতে পারে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ প্রতিদিনই সব ঘটনার জন্য ভারতকে দায়ী করে যাচ্ছে। যা পুরোপুরি হাস্যকর। আবার তারা একই সঙ্গে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার কথা বলছে। সুতরাং ঢাকাকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কী চায়। তিনি আরও বলেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে নয়া দিল্লির সঙ্গে তারা কী ধরনের সম্পর্ক রাখতে চায়। কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। যা আমাদের ১৯৭১ সালের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। জয়শঙ্কর বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার দুটি দিক রয়েছে। তার মধ্যে একটি হলো সংখ্যালঘুদের প্রতি সাম্প্রদায়িক হামলা। যা ভারতের জন্য খুবই উদ্বেগজনক বিষয়। এটি অবশ্যই আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে। এ বিষয়ে আমরা সব সময়ই কথা বলে যাচ্ছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।