বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ October, ২০২৬
১১:৪৬ pm
8 ভিউ

বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ | ১১:৪৬ 8 ভিউ
বগুড়া সদর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বরাদ্দ করা সারের মজুদের হিসাবে অসংগতি ধরা পড়েছে। এক ডিলারের গুদামে ১৭৬ বস্তা ডিএপি সারের হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় দুই ডিলারকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি সারের সঠিক হিসাব তৈরি করে গুদামের মজুদ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার বিকেল ও রাতে সদর উপজেলার সাবগ্রাম এবং কলোনি এলাকায় পৃথক অভিযান চালিয়ে জরিমানা ও নির্দেশনা দেওয়া হয়। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াজেদ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ অভিযান দুটিতে নেতৃত্ব দেন। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান এবং পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা যায়, ‘মেসার্স এস আর এগ্রো’ ও ‘সোনালি ট্রেডার্স’ নামে দুই সার ডিলার বিএডিসি থেকে ৩৭৬ বস্তা করে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার উত্তোলন করেছিলেন। গুদামে রাখা সার এবং খাতাপত্রের হিসাব মিলিয়ে দেখতে গিয়ে অসংগতি পাওয়া যায়। অভিযানের সময় দুই ডিলারই মজুদের হিসাবে গরমিল থাকার কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত উভয় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন। একই সঙ্গে দুই কর্মদিবসের মধ্যে ৩৭৬ বস্তা করে ডিএপি সারের সঠিক মজুদ দেখিয়ে হিসাব ঠিক করার নির্দেশ দেওয়া হয়। রোববার বিকেলে সাবগ্রাম এলাকায় মেসার্স এস আর এগ্রোতে অভিযান শেষে ইউএনও আবদুল ওয়াজেদ বলেন, ডিলার নিজেই গুদামের মজুদ সম্পর্কে নিশ্চিত ছিলেন না এবং সেখানে সার এলোমেলোভাবে রাখা ছিল। মজুদের হিসাব ঠিক না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে হিসাব ও মজুদ ঠিক করার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে, রাতে বগুড়া মহানগরীর কলোনি এলাকায় সোনালি ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে সেখানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি ৩৭৬ বস্তা সার উত্তোলন করলেও ১৭৬ বস্তার হদিস পাওয়া যায়নি। এ কারণে মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর ডিলারশিপের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান বলেন, সার ও বীজের মজুদ নিয়মিত তদারক করা হচ্ছে। অভিযোগটি সার-বীজ মনিটরিং কমিটির সভায় আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা কমিটির কাছেও সুপারিশ করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন এক ধাক্কাতেই দারিদ্র্যসীমার নিচে দেশের সোয়া ৬ কোটি মানুষ! বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় ভর্তুকিতে বৈষম্য: দরিদ্রের চেয়ে অধিক সুবিধা ভোগ করছে ধনীরা বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প বিএনপি সরকারের উন্নয়ন: শৈলকুপায় ১২ কোটি টাকার সড়ক নির্মাণে ৩ নম্বর ইট ব্যবহার, ক্ষুব্ধ স্থানীয়রা ফ্রান্সজুড়ে শিক্ষার্থী-বিক্ষোভে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক; ইউএন ও ভলকার তুর্ক নীরব ফ্যামিলি কার্ডের নামে ৯৮ হাজার টাকা লোপাট, আরও টাকা নিতে গেলে বিএনপি নেতার স্ত্রীকে ধোলাই পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামবে বলছে বিশ্বব্যাংক, ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন কি অধরা রয়ে যাবে? আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা: ঘর বরাদ্দে আর্থিক অনিয়ম, সন্ধ্যায় নারী-মাদকের কারবার সেন্ট মার্টিনে জামায়াতের অনভিজ্ঞ কর্মীদের বিনা মূল্যে খৎনার পর অন্তত ৫০ শিশু অসুস্থ বিরোধী ও সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে বিএনপি সরকার: এইচআরডাব্লিউ বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল: ঝুঁকিতে রাজস্ব, কর্মসংস্থান ও কৌশলগত নিয়ন্ত্রণ