ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বৈধতা লাভের নতুন সুযোগ – বর্ণমালা টেলিভিশন

ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বৈধতা লাভের নতুন সুযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১০:৩৪ 124 ভিউ
ফ্রান্সে শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলায় সরকার অনিয়মিত অভিবাসীদের জন্য নতুন করে বৈধতার সুযোগ উন্মুক্ত করেছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার ফরাসি সরকার একটি হালনাগাদ পেশার তালিকা সরকারি গেজেটে প্রকাশ করেছে। ফ্রান্সের শ্রম, স্বাস্থ্য, সংহতি ও পরিবার মন্ত্রণালয়ের সুপারিশে তৈরি এ তালিকায় অন্তর্ভুক্ত পেশাগুলোতে বর্তমানে কর্মরত অনিয়মিত অভিবাসীরা এখন ‘টেম্পোরারি ওয়ার্কার’ বা ‘এমপ্লয়ি’ ক্যাটাগরির অধীনে এক বছরের জন্য অস্থায়ী বাসস্থান কার্ডের আবেদন করতে পারবেন। তালিকাভুক্ত পেশার মধ্যে রয়েছে : নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, পরিচ্ছন্নতাকর্মী, হোটেল-রেস্তোরাঁ কর্মী, গৃহসহায়ক, রান্নাঘরের সহকারী, রাঁধুনি, বাজারজাতকরণ কর্মীসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাত। এই নতুন নিয়ম অনুযায়ী আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে- (১) ফ্রান্সে কমপক্ষে তিন বছর বসবাস। (২) সর্বশেষ দুই বছরে অন্তত ১২ মাস তালিকাভুক্ত পেশায় কাজের প্রমাণ (যেমন পে স্লিপ)। (৩) অপরাধমূলক রেকর্ড না থাকা এবং পুলিশের ক্লিয়ারেন্স সনদ। (৪) ফরাসি মূল্যবোধে সম্মান প্রদর্শন ও সমাজে একীভূত হওয়ার প্রমাণ। এই পদ্ধতি ২০২৬ সাল পর্যন্ত পরীক্ষামূলকভাবে কার্যকর থাকবে। উল্লেখ্য, এবারই প্রথম আবেদনকারীরা নিয়োগ কর্তার সরাসরি অংশগ্রহণ ছাড়াই নিজে থেকে আবেদন করতে পারবেন। ২০২৪ সালের জানুয়ারিতে পাস হওয়া নতুন অভিবাসন আইনে ভাষাজ্ঞানসংক্রান্ত শর্ত আরও কঠোর করা হয়েছে। বহু বছরের বাসস্থান কার্ড পেতে এখন ই১ স্তরের (পূর্বে অ২) ফরাসি ভাষা দক্ষতা প্রয়োজন। ১০ বছরের রেসিডেন্ট কার্ড ও নাগরিকত্ব পেতেও ভাষার উচ্চতর স্তর (ই১ ও ই২) আবশ্যক করা হয়েছে। বাংলাদেশিদের জন্য নতুন সূযোগ : ফ্রান্সে বসবাসরত বহু বাংলাদেশি বর্তমানে নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ ও পরিচ্ছন্নতা খাতে কাজ করছেন। এই খাতগুলো নতুন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায়, তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। তবে, ভাষাজ্ঞান ও অন্যান্য শর্ত পূরণ করাও হবে গুরুত্বপূর্ণ। শ্রমমন্ত্রী আস্ত্রিদ পানোসিঅঁ-বুভে বলেন, এই তালিকা শ্রমবাজারের চাহিদা, মানবিক বাস্তবতা এবং জাতীয় স্বার্থকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। চাকরিবিষয়ক সরকারি সংস্থা ফ্রঁন্স ত্রাবাই পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে কেবল হোটেল-রেস্তোরাঁ খাতেই তিন লাখ ৩৬ হাজার পদ শূন্য থাকবে, যার অনেকগুলো পূরণে কঠিন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ফরাসি ট্রেড ইউনিয়নের মতে, তালিকাটি রাজনৈতিক সমঝোতার প্রতিফলন হলেও বাস্তব শ্রমবাজার চাহিদা পুরোপুরি প্রতিফলিত হয়নি। অন্যদিকে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো আবারো জোর দিয়ে বলেছেন, চাকরির পাওয়ার জন্য অগ্রাধিকার পেতে হবে বৈধ অবস্থানে থাকা কিন্তু বেকার বিদেশিদের। ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ বলেন, এই নতুন নীতি অনিয়মিত অভিবাসীদের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ হলেও, ভাষাজ্ঞান ও প্রস্তুতির ঘাটতি এই সুযোগের সদ্ব্যবহারে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই প্রয়োজন সময়মতো উদ্যোগ ও সচেতনতা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা