নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জুনে আন্তর্জাতিক সম্মেলন
সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে জুন মাসে ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৬ মে) আরব লীগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।
আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্মেলন ১৭ থেকে ২০ জুন পর্যন্ত সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে, যেখানে শনিবার ৩৪তম আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে অনুষ্ঠান ঠিক কোন স্থানে অনুষ্ঠিত হবে, তা তিনি নির্দিষ্ট করেননি।
জাকির মতে, সম্মেলনের লক্ষ্য ‘জাতিসংঘের পূর্ববর্তী একটি সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করা এবং দ্বি-রাষ্ট্র সমাধান (ফিলিস্তিন ও ইসরাইল) ত্বরান্বিত করা, পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রকে বাস্তবায়িত করার উপায় অনুসন্ধান করা। ’
তিনি উল্লেখ করেন, সম্মেলনটি ‘গুরুত্বপূর্ণ এবং ব্যাপক’ হবে। কারণ এতে ফিলিস্তিন ইস্যুর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিকগুলোসহ সকল দিক থেকে আলোচনা করা হবে।
তিনি আশা ব্যক্ত করেন যে, কিছু দেশ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যার ‘একটি উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব’ থাকবে।
গত এপ্রিল মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, তার দেশ আগামী মাসগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]