ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন হুসেইন আল-শেখ – বর্ণমালা টেলিভিশন

ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন হুসেইন আল-শেখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:২২ 110 ভিউ
ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন হুসেইন আল-শেখ। ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রস্তাবে হুসেইন আল-শেখকে তার উপদেষ্টা (ডেপুটি) হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। পিএলওর নির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ শনিবার বলেন, হুসেইন আল-শেখকে ‘পিএলও নেতৃত্বের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হুসেইন আল-শেখকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা (ডেপুটি) হিসেবে এই মনোনয়ন গত বৃহস্পতিবার রামাল্লায় অনুষ্ঠিত প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিলের (পিসিসি) ৩২তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। আবাস আরও ঘোষণা দেন, সব ফিলিস্তিনি রাজনৈতিক দলকে নিয়ে একটি ব্যাপক জাতীয় সংলাপ শুরু করা হবে, যাতে পিএলও নির্বাহী কমিটি এবং ফাতাহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা নেতৃত্ব দেবেন। লক্ষ্য হবে জাতীয় ঐক্য সুসংহত করা এবং দলগুলোর মধ্যে সমঝোতা অর্জন করা। মনোনয়ন পাওয়ার পর হুসেইন আল-শেখ প্রেসিডেন্ট আব্বাসকে ধন্যবাদ জানিয়েছেন। পিএলও নির্বাহী কমিটি আগামী শনিবার আবার বৈঠকে বসবে, যেখানে নতুন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) নির্বাচন করা হবে। এছাড়া, বৈঠকে আব্বাস ইসরাইলি আগ্রাসন রোধে আসন্ন রাজনৈতিক পরিকল্পনাগুলোর কথাও জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি দখলদারিত্ব বন্ধ করা, মানবিক ও চিকিৎসা সহায়তার প্রবেশ ত্বরান্বিত করা এবং গাজায় পূর্ণ ফিলিস্তিনি প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এখন জরুরি। এগুলো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পিসিসি’র সিদ্ধান্ত অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দিতে চেয়ারম্যান মনোনয়ন করবেন এবং কমিটির সদস্যরা তা অনুমোদন করবেন। চেয়ারম্যানের হাতে ডেপুটিকে দায়িত্ব দেওয়া বা অপসারণ করারও ক্ষমতা থাকবে। এই সিদ্ধান্তের পক্ষে মোট ১৭০ জন সদস্য ভোট দেন, একজন বিরোধিতা করেন এবং একজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা