প্রস্তুত হচ্ছে ইসরায়েল, হামলা হতে পারে ইরানে – বর্ণমালা টেলিভিশন

প্রস্তুত হচ্ছে ইসরায়েল, হামলা হতে পারে ইরানে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ৬:৩৭ 183 ভিউ
নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা যে কোনো সময় ইরানে হামলা করতে পারে। মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী দিনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইসরায়েল। মার্কিন সমর্থন ছাড়াই তারা হামলা করবে। এই প্রতিবেদনগুলো এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পারমাণবিক কর্মসূচি হ্রাস করার জন্য একটি কূটনৈতিক চুক্তি নিয়ে অগ্রসর হতে চাইছেন তিনি। যদিও আলোচনাটি প্রায় স্থবির হয়ে পড়েছে বলে খবর বেরোচ্ছে; তবু রোববার (১৫ জুন) ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৈঠক হওয়ার দিন ধার্য রয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা ভেস্তে গেলে হামলার হুমকি আগেই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দফায় দফায় জানিয়েছিলেন, ইসরায়েলকে আগ বাড়িয়ে হামলা থেকে বিরত রেখেছেন তিনি। তবে এবার মনে হচ্ছে, ইসরায়েল বড় ধরনের আক্রমণ করতে উদ্ধত। প্রস্তুত হচ্ছে ইসরায়েল, হামলা হতে পারে ইরানে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইরানের ওপর হামলার কথা বিবেচনা করছে। ক্যাপিটল হিলের একজন সহকারী এবং বিষয়টির সঙ্গে পরিচিত অন্যান্য সূত্র স্কাই নিউজের মার্কিন অংশীদার নেটওয়ার্ক এনবিসি নিউজকে তথ্যের যথার্থতা নিশ্চিত করেছেন। এদিকে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঠিক কী কারণে এই অপসারণের কারণ তা বলেননি কর্মকর্তারা। তবে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে, তাদের বলা হয়েছে ইসরায়েল ইরানে অভিযান শুরু করতে প্রস্তুত। তাই অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। বুধবার (১১ জুন) কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবারও এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই কারণেই কিছু আমেরিকানকে এ অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন। সূত্র : এনবিসি নিউজ, নিউইয়র্ক টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা