প্রবীণ জনগোষ্ঠী ও সামাজিক সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা চীনের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ মার্চ, ২০২৫
১১:৩১ পূর্বাহ্ণ
154 ভিউ

প্রবীণ জনগোষ্ঠী ও সামাজিক সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা চীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:৩১ 154 ভিউ
চীন প্রবীণ জনগোষ্ঠী ও সামাজিক সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিগ ডাটা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটির জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং কর্মক্ষম জনগোষ্ঠী সংকুচিত হচ্ছে। জন্মহার কমে যাওয়ায় সরকার ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রযুক্তিনির্ভর কৌশল গ্রহণ করছে। বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধীদের সেবার মানোন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে, যা এই খাতে আরও উন্নত ও দক্ষ সেবা নিশ্চিত করবে। রোববার চীনের বার্ষিক টু সেশনস রাজনৈতিক সম্মেলনের এক সংবাদ সম্মেলনে নাগরিক বিষয়ক মন্ত্রী লু ঝিইউয়ান বলেন, আমরা সামাজিক সহায়তা, প্রবীণদের সেবা এবং প্রতিবন্ধীদের সহায়তায় বিগ ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি ও পণ্যের উন্নয়ন এবং প্রয়োগের গতি ত্বরান্বিত করবো। তিনি আরও বলেন, এই উদ্যোগ সেবাগুলোকে আরও সুবিধাজনক, সহজলভ্য এবং মানসম্পন্ন করবে, যা প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জীবনযাত্রাকে উন্নত করতে সহায়ক হবে। প্রযুক্তিতে বিনিয়োগ করে প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা হ্রাস পায় এবং বর্তমানে দেশটিতে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৩১০ মিলিয়নেরও বেশি। কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় সরকার ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রযুক্তিনির্ভর নীতিগুলোকে আরও এগিয়ে নিচ্ছে। বেসরকারি চীনা কোম্পানি ডিপসিক চলতি বছরের জানুয়ারিতে তাদের সর্বশেষ এআই চ্যাটবট উন্মুক্ত করার পর থেকে স্থানীয় সরকারগুলো দ্রুত এই প্রযুক্তি তাদের বিভিন্ন সেবার সঙ্গে সংযুক্ত করতে শুরু করেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীনের কোম্পানিগুলোর জন্য উন্নত এআই চিপ কেনার সুযোগ সীমিত হলেও, ডিপসিকের তুলনামূলক কম খরচের এআই মডেল পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভালো ফলাফল করেছে। গত মাসে প্রেসিডেন্ট শি জিনপিং প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বিরল এক বৈঠকে সরকারি সমর্থনের বিষয়টি তুলে ধরেন। তিনি প্রযুক্তি উদ্যোক্তাদের তাদের প্রতিভা প্রকাশের আহ্বান জানান এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রযুক্তিনির্ভর নতুন উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। উক্ত বৈঠকে ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং, পাশাপাশি টেনসেন্ট, হুয়াওয়ে ও শাওমির মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব! ২১ বছরের সম্পর্কের ইতি: লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার ‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু