প্রধান উপদেষ্টাকে বলব- আপনি সাহসের সঙ্গে আগান: কর্নেল (অব.) অলি আহমদ – বর্ণমালা টেলিভিশন

প্রধান উপদেষ্টাকে বলব- আপনি সাহসের সঙ্গে আগান: কর্নেল (অব.) অলি আহমদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ March, ২০২৫ | ১১:২৩ 204 ভিউ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টাকে বলব- আপনি সাহসের সঙ্গে আগান। এ দেশকে ভারতের দালালমুক্ত করেন। আমাদের বিভিন্ন সার্ভিসের মধ্যে ভারতের দালালরা রয়ে গেছে। যতদিন ভারতের দালালমুক্ত করতে পারবেন না, ততদিন এ দেশ এগিয়ে যেতে পারবে না। এভাবে স্থবিরভাবে আমরা বসে থাকতে পারি না। তিনি বলেন, দেশ ধ্বংসের দিকে যেতে পারে না। আমরা ভারতের দালালমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসী-চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। প্রশাসন থেকে দালালদের চিরতরে বের করে দেন আর বাকিদের বলেন- তোমরা আছ, সুন্দরভাবে কাজ কর। তাহলে সব সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে। রোববার নগরীর কাজীর দেউড়িতে টাইমস স্কয়ার কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর এলডিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ভারত যখন ভিসা দিচ্ছে না, তখন আমাদের পাসপোর্টের ওপর কেন লিখে দিচ্ছেন না- একসেপ্ট ইন্ডিয়া। কেউ ইন্ডিয়া যেতে পারবে না, সিল মেরে দেন। চীনের সঙ্গে কথা বলে দেশে দুই-তিনটা বড় বড় হাসপাতাল করেন। চীনে কম টাকায় চিকিৎসার ব্যবস্থা করেন। ভারত পেঁয়াজ দেয়নি, চাল দেয়নি- আমরা কি না খেয়ে মরে গেছি। দেশে পেঁয়াজও আছে, চালও আছে। তাদের গোলামি করার কিছু নেই। আল্লাহর ওপর ভরসা রাখেন। অলি আহমদ বলেন, দেশের অবস্থা যেভাবে ভালো মনে করছেন আপনারা, সেভাবে ভালো না। হাসিনা পালানোর আগে গত ১৬ বছরে পরিকল্পিতভাবে এ দেশকে পঙ্গু করে দিয়ে গেছেন। তার পরিকল্পনা ছিল এ দেশকে পঙ্গু করে সরাসরি ভারতের কাছে হস্তান্তর করা। বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনা সরাসরি জড়িত। ভারতের সৈন্যরা এ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’