প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ, ফের ভোট বৃহস্পতিবার – বর্ণমালা টেলিভিশন

প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ, ফের ভোট বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১০:৩৯ 120 ভিউ
ক্যাথলিক খ্রিষ্টানদের নতুন ধর্মগুরু বেছে নিতে বুধবার শুরু হওয়া গোপন কনক্লেভে প্রথম দফা ভোটের পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে ‘কালো ধোঁয়া’ বেরোতে দেখা গেছে। এর অর্থ পোপ নির্বাচন হয়নি। ফলে নতুন করে আরেক দফা ভোট হতে চলেছে বৃহস্পতিবার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে বুধবার রোমান ক্যাথলিক কার্ডিনালরা বসেন নতুন পোপ নির্বাচনের লক্ষ্য নিয়ে, যিনি নানা মতে বিভক্ত কিন্তু বৈচিত্র্যে ভরা চার্চকে একত্রিত করতে পারবেন বলে তাদের আশা। এই সিস্টিন চ্যাপেলে ঢোকার পরই কার্ডিনালদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আছে বহির্বিশ্বের সব যোগাযোগ। ভোট চলার সময় বাইরের দুনিয়া কেবল চোখ রাখবে সিস্টিন চ্যাপেলের চিমনির দিকে। আরও পড়ুন: নতুন পোপ হওয়ার আলোচনায় যাদের নাম পোপ নির্বাচন না হওয়া পর্যন্ত কার্ডিনালরা ওই চ্যাপেলেই থাকবেন এবং চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হলেই বোঝা যাবে পোপ নির্বাচন হয়ে গেছে। কনক্লেভের প্রথম দিনে সাধারণত পোপ নির্বাচিত হতে দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে অন্যান্যবারের মতো এবারও কয়েকদফা ভোটেই হয়ত পোপ নির্বাচন হতে পারে। একাধিক দফা ভোটের পর লাল টুপি পরা ‘চার্চের কোনো এক রাজপুত্র’ পাবেন উপস্থিত কার্ডিনালদের দুই তৃতীয়াংশ সমর্থন, হবেন ক্যাথলিক চার্চের ২৬৭তম সর্বেসর্বা। বুধবার কেবল একবারই ভোট হয়েছে। এরপর কার্ডিনালরা দিনে চারবার পর্যন্ত ভোট দিতে পারবেন। কোনো ভোটে কেউ দুই তৃতীয়াংশের বেশি ভোট পেলে সিসটিন চ্যাপেলের চিমনি দিয়ে বের হবে সাদা ধোঁয়া, বাজবে ঘণ্টাধ্বনি। তার আগ পর্যন্ত প্রত্যেক ভোটের পর চিমনি দিয়ে বের হবে কালো ধোঁয়া। পোপ ক্যাথলিকদের হলেও তার প্রভাব বিস্তর, বিশ্ব রাজনীতিতে আর কোনো সম্প্রদায়ের ধর্মগুরুর এমন প্রভাব দেখা যায় না। পোপ নির্বাচনে অংশ নিতে এবার ৭০টি দেশের রেকর্ড ১৩৩ কার্ডিনাল সিসটিন চ্যাপেলে ঢুকেছেন বলে ধারণা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফ্রান্সিস যেবার পোপ হয়েছিলেন, সেই ২০১৩ সালের কনক্লেভে ছিলেন ৪৮ দেশের ১১৫ কার্ডিনাল। নতুন পোপ কে হতে পারেন, তা নিয়ে ইউরোপের গণমাধ্যমগুলো ব্যাপক জল্পনা-কল্পনা করছে। তাদের হিসাবে, কনক্লেভে লড়াই হতে পারে ইতালীয় কার্ডিনাল পিয়েত্র পারোলিন ও ফিলিপিন্সের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের মধ্যে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা